ঢাকা ০২:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শুক্রবার পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ ফকির হত্যার আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন রাষ্ট্রপতি আন্দোলন কতদিন চলবে, যা বলছে ককরোচ পার্টি ভারতের বিভিন্ন রাজ্যে প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়েছে হোটেলকক্ষের গোপন ক্যামেরা শনাক্ত করুন মোবাইল দিয়েই গাজী নজরুলকে বহিষ্কার করেছে জামায়াত ফরিদপুরে যাত্রা শুরু করল ‘পেয়ালা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’ ফরিদপুরে নারীর মানসিক স্বাস্থ্য: সচেতনতা, সহমর্মিতা ও করণীয় বিষয়ক নন্দিতা সুরক্ষার কর্মশালা অনুষ্ঠিত

বাংলাদেশি প্রতিষ্ঠানের নামে ৫১ কোটি টাকা ফেসবুকের ক্ষতিপূরণ মামলা

ফেসবুক ডটকম ডট বিডি নামে ডোমেইন নিবন্ধন করার অভিযোগে বাংলাদেশি প্রতিষ্ঠান এ–ওয়ান সফটওয়্যার লিমিটেড ও এস কে শামসুল ইসলাম নামের এক ব্যক্তির বিরুদ্ধে ক্ষতিপূরণ মামলা করেছে ফেসবুক। আজ রোববার ঢাকার জেলা ও দায়রা জজ আদালতে এই মামলা করা হয়।

আগামী ১ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানির দিন ঠিক করেছেন আদালত। প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন ফেসবুকের আইনজীবী মোকছেদুল ইসলাম। মামলায় ৫০ হাজার ডলার ক্ষতিপূরণ চাওয়া হয়েছে।

ঢাকার জেলা ও দায়রা জজ আদালতের সেরেস্তাদার আজিজুর রহমান প্রথম আলোকে বলেন, ফেসবুকের পক্ষ থেকে আদালতে একটি মামলা করা হয়েছে।

প্রভাবশালী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক কর্তৃপক্ষ বাংলাদেশে ২০১০ সালের ১৪ জানুয়ারি বাংলাদেশের পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর থেকে ফেসবুক ডটকম নামটি নিবন্ধন করায়। তবে ২০১০ সালে ফেসবুড ডটকম ডট বিডি নামে একটি ডোমেইন বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) কাছ থেকে বরাদ্দ নেন এস কে শামসুল ইসলাম।

ফেসবুক ডটকম ডট বিডি নামের ডোমেইনটি বিক্রি করার জন্য বিজ্ঞাপনও দেওয়া হয়। ২০১৬ সালে বিষয়টি ফেসবুক কর্তৃপক্ষের নজরে আসে।

এরপর ডোমেইনটি বন্ধ করার জন্য আইনি নোটিশও পাঠায় ফেসবুক কর্তৃপক্ষ। তবে তা বন্ধ করা হয়নি।

এস কে শামসুল ইসলাম ডোমেইনটির দাম চেয়েছেন ৬ মিলিয়ন ডলার বা ৫১ কোটি টাকা।

এই ডোমেন যাতে বিবাদীরা হস্তান্তর করতে না পারেন, সে জন্য স্থায়ী নিষেধাজ্ঞা চেয়েছে ফেসবুক।

Tag :
জনপ্রিয়

শুক্রবার পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

বাংলাদেশি প্রতিষ্ঠানের নামে ৫১ কোটি টাকা ফেসবুকের ক্ষতিপূরণ মামলা

Update Time : ০৬:২৬:৫৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২০