ঢাকা ০৩:১২ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফরিদপুরে সদ্য নির্বাচিত যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক কামরুল হাসান খান সাইফুলকে সংবর্ধনা ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান বড় পরিসরে সম্প্রসারণের পরিকল্পনা স্থগিত করেছেন ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ২৬ জুলাই ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস বরেণ্য কবি ও সাংবাদিক শেখ শামসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা: বাংলা একাডেমি থেকে মরণোত্তর সম্মাননার দাবি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ব্যতীত আন্দোলন থামবে না: ককরোচ জনতা পার্টির মুখপাত্র আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা চীন বা রাশিয়া যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, সেটি তাদের জন্য ‘খুবই খারাপ’ হবে: ট্রাম্প

বাংলাদেশে করোনায় মৃতের ৭৬ শতাংশের বেশি পুরুষ

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৬:২২:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ ডিসেম্বর ২০২০
  • ৪০০ Time View

শুক্রবার (২৫ ডিসেম্বর) বিকালে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির সর্বশেষ বুলেটিনে থেকে জানা গেছে ইতোমধ্যে ভাইরাসটিতে দেশে ৭ হাজার ৩৯৮ জনের মৃত্যু হয়েছে। এর চার ভাগের তিনভাগই হচ্ছে পুরুষ। এছাড়া আক্রান্তের দিক থেকেও নারীর চেয়ে পুরুষের সংখ্যা বেশি।

বাংলাদেশে করোনায় আক্রান্ত হয়ে শুক্রবার পর্যন্ত যারা মারা গেছেন তাদের মধ্যে ৭৬ দশমিক ১৮ শতাংশ পুরুষ এবং ২৩ দশমিক ৮২ শতাংশ নারী মারা গেছেন। আর গত ২৪ ঘণ্টায় (সকাল ৮টা পর্যন্ত) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী এই ভাইরাসটিতে আক্রান্ত হয়ে বাংলাদেশে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৭ হাজার ৩৯৮ জন।

অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে গত একদিনে এক হাজার ১৬৩ জন নতুন করে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের নিয়ে সর্বমোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫ লাখ ৭ হাজার ২৬৫ জনে। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৬ শতাংশ। যারা মারা গেছেন, তাদের মধ্যে ১৪ জন পুরুষ ও ছয়জন নারী। মারা যাওয়া ২০ জনের মধ্যে ১৯ জন হাসপাতালে আর বাসায় একজন মারা গেছেন।

শুক্রবার পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে বাংলাদেশে এ পর্যন্ত ৫ হাজার ৬৩৬ জন পুরুষ এবং এক হাজার ৭৬২ জন নারী মৃত্যুবরণ করেছেন। শতাংশ হিসেবে ৭৬ দশমিক ১৮ শতাংশ পুরুষ এবং ২৩ দশমিক ৮২ শতাংশ নারী মারা গেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৬৯৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। আর আক্রান্তদের মধ্যে নতুন দুই হাজার ১১৩ জনসহ মোট ৪ লাখ ৪৮ হাজার ৮০৩ জন সুস্থ হয়ে উঠেছেন।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।

চীনের উহান থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে প্রতিদিন দেশে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বাড়ছেই।

Tag :
জনপ্রিয়

ফরিদপুরে সদ্য নির্বাচিত যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক কামরুল হাসান খান সাইফুলকে সংবর্ধনা

বাংলাদেশে করোনায় মৃতের ৭৬ শতাংশের বেশি পুরুষ

Update Time : ০৬:২২:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ ডিসেম্বর ২০২০