ঢাকা ০১:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ডোনাল্ড ট্রাম্প ও খলিলুর রহমানের মতবিনিময় সংঘাতের সমাধান না হলে তিনি ইরানকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দিতে পারেন: ট্রাম্প পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ, সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে তারেক রহমান ও জুবাইদা রহমান ঘূর্ণিঝড় ‘অর্ণব’ নিয়ে নতুন বার্তা, কবে কোথায় আঘাত হানতে পারে আঘাত? সৌদির ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইন চালু, বিশ্ববাজারে কমলো দাম সেপ্টেম্বরের প্রথম ২১ দিনে দেশে ২.০৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠালেন প্রবাসীরা ফরিদপুরের সালথায় ‎বিএনপি কর্মী হত্যা : জামিনে এসে বাদী ও স্বাক্ষীদের হুমকি, বিচারের দাবিতে তিন মাসের সন্তান কোলে নিয়ে আদালতে চত্বরে নিহতের স্ত্রী জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাড়ল বাসভাড়া

বাংলাদেশে বছরে গড়ে ১০ হাজার জন আত্মহত্যা করে, বেড়েছে পুরুষের আত্মহত্যার হার

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১২:৫৬:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ সেপ্টেম্বর ২০২১
  • ৪১২ Time View

দীর্ঘদিন ধরে করোনার তাণ্ডবে দিশেহারা বিশ্ব। এরই মাঝে অনেকেই চাকরি হারিয়ে হয়েছে বেকার। এমন পরিস্থিতিতে কর্মহীন আর পারিবারিক কলহ ও হতাশা থেকে দেশে বেড়েছে পুরুষ আত্মহত্যার হার।

সোসাইটি ফর ভলান্টারি অ্যাকটিভিটিজের (শোভা) সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বলেন, করোনাকালে আত্মহত্যার হার কমলেও বেড়েছে পুরুষের আত্মহত্যার হার। আয়-রোজগার না থাকায় হতাশা বা মানসিক অস্থিরতাই এর কারণ।

এর কারণ হিসেবে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, লকডাউনে কর্মহীন আর পারিবারিক কলহ ও হতাশা থেকে এমন ঘটনা ঘটেছে।

তথ্য বলছে, ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত পুরুষের আত্মহত্যার হার ৪৩ থেকে ৪৪ ভাগ থাকলেও বর্তমানে তা ৪৭ ভাগের বেশি।

‘ওয়ার্ল্ড সুইসাইড প্রিভেনশনস ডে’ বা বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস আজ। প্রতি বছর ১০ই সেপ্টেম্বর ‘ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর সুইসাইড প্রিভেনশন’ নামের সংগঠন দিবসটি পালন করে। দিবসটির এবারের প্রতিপাদ্য, ‘কাজের মাঝে জাগাই আশা।’

২০০৩ সাল থেকে প্রতি বছর ১০ সেপ্টেম্বর বিশ্বব্যাপী সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আত্মহত্যা প্রতিরোধ দিবস হিসেবে পালিত হচ্ছে।

গবেষণা বলছে, মানসিক অসুস্থতা, বিশেষ করে বিষন্নতা, ব্যক্তিত্ব ও আবেগের সমস্যা, মাদকাসক্তি আর সিজোফ্রেনিয়ায় যারা ভুগছেন, তাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেশি। পৃথিবীতে বছরে আট লাখ মানুষ আত্মহত্যা করে থাকেন। প্রতি ৪০ সেকেন্ডে ১ জন! বাংলাদেশে বছরে গড়ে ১০ হাজার জন আত্মহত্যা করে। পাশ্চাত্যে মধ্য বা শেষ বয়সী মানুষেরা একাকিত্বে ভোগেন, যার কারণে সেখানে ৪০ থেকে ৫০ বছর বয়সী একাকী পুরুষদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেশি।

বিশেষ দিবসটিতে মনোরোগ বিশেষজ্ঞ মো. ফারুক হোসেন বলেন, কোনো মানুষের মধ্যে আত্মহত্যার প্রবণতা লক্ষ্য করলে পরিবারের প্রথম দায়িত্ব হচ্ছে তার সঙ্গে কথা বলা, তাকে সুযোগ দেয়া মনের কথা প্রকাশ করার। সে কারো সঙ্গে আবেগের প্রকাশ করতে পারলে বেশিরভাগ সময়ই স্বাভাবিক মানসিক অবস্থায় ফিরে আসে আর ভয়াবহ পরিণতি থেকে নিজেকে রক্ষা করতে পারে।

এদিকে সংশ্লিষ্টরা বলছেন, সামাজিক এ সমস্যা দূর করতে সরকার, সমাজ ও পরিবারকে দায়িত্ব নিতে হবে। বিভিন্ন সংস্থার মাধ্যমে তৃণমূল পর্যায়ে সবাইকে সচেতন করতে হবে।

Tag :

ডোনাল্ড ট্রাম্প ও খলিলুর রহমানের মতবিনিময়

বাংলাদেশে বছরে গড়ে ১০ হাজার জন আত্মহত্যা করে, বেড়েছে পুরুষের আত্মহত্যার হার

Update Time : ১২:৫৬:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ সেপ্টেম্বর ২০২১