ঢাকা ০৩:৪১ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দেশের বাজারে জুন মাসের জন্য তিন ধরনের জ্বালানি তেলের দাম বাড়াল সরকার ত্রিমুখী কার্যক্ষমতাসম্পন্ন ক্যানসারের নতুন ইনজেকশন রোগীর টিউমার পুরোপুরিই নির্মূল করতে সক্ষম দেশের সামনে কঠিন ও গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে, হেসেখেলে চললে দেশের ক্ষতি হবে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন সোমবার দেশে গত এক দিনে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ৩ মাস সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা, ১ জুন থেকে কার্যকর আজ রোববার বাংলাদেশের আকাশে এক বিরল পূর্ণিমা বা ব্লু মুন দেখা যাবে মার্কিন বাহিনীর বাগদাদ কিংবা তেহরান—কোথাও সামরিক অভিযানে যাওয়া ঠিক হয়নি: ট্রাম্প মরুর বুকে চীনের বিশাল গোপন ‘অস্ত্রভাণ্ডার’, উপগ্রহচিত্রে মিলল সামরিক তোড়জোড় আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

বাল্টিক সাগরের তলদেশ দিয়ে টানা প্রধান লাইন নর্ড স্ট্রিম লাইন দিয়ে গ্যাস সরবরাহ বন্ধ করেছে রাশিয়া

রাশিয়া থেকে ইউরোপে গ্যাস সরবরাহের প্রধান লাইন নর্ড স্ট্রিম। বাল্টিক সাগরের তলদেশ দিয়ে টানা এ লাইন দিয়ে গ্যাস সরবরাহ বন্ধ করেছে রাশিয়া। সোমবার (১১ জুলাই) দেশটির সংবাদমাধ্যম আরটির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
অপারেটর নর্ড স্ট্রিম জানিয়েছে, পাইপ লাইন সংস্কারে রুটিন কাজ চলছে। এতে আগামী ১০ দিন গ্যাস সরবরাহ বন্ধ থাকতে পারে। অর্থাৎ এই সময়ে লাইনটি দিয়ে বিন্দুমাত্র গ্যাস ইউরোপে যাবে না। এ ব্যাপারে আগেই অংশীদারদের সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানানো হয়।
গত মাসে রাশিয়ার জ্বালানি সংস্থা জার্মানিতে এই লাইন দিয়ে সরবরাহ কমায় ৬০ শতাংশ। কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছিল টারবাইনে সমস্যা থাকার কারণে গ্যাসের প্রবাহ কমে গেছে। তবে জার্মানির অর্থমন্ত্রী রবার্ট হ্যাবেক যুক্তি দিয়েছিলেন যে এটি একটি রাজনৈতিক সিদ্ধান্ত।
রাশিয়ার গ্যাস উত্তলন ও বিতরণকারী সরকারি কোম্পানি গ্যাজপ্রমের একটি প্রকল্প নর্ড স্ট্রিম এজি পাইপলাইন। এ পাইপলাইনের মাধ্যমে বাল্টিক সাগরের তলদেশ দিয়ে জার্মানিতে গ্যাস সরবরাহ করে রাশিয়া। পরে জার্মানির কাছ থেকে সেই গ্যাস ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশে পাঠানো হয়। ২০০৫ সালের ৩০ নভেম্বর থেকে চালু হয় এ প্রকল্প।
Tag :
জনপ্রিয়

দেশের বাজারে জুন মাসের জন্য তিন ধরনের জ্বালানি তেলের দাম বাড়াল সরকার

বাল্টিক সাগরের তলদেশ দিয়ে টানা প্রধান লাইন নর্ড স্ট্রিম লাইন দিয়ে গ্যাস সরবরাহ বন্ধ করেছে রাশিয়া

Update Time : ১২:৪৯:৫৬ অপরাহ্ন, সোমবার, ১১ জুলাই ২০২২