ঢাকা ১২:০৩ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ঈদুল আজহার আগে নখ ও চুল কাটা নিয়ে ইসলামি বিধান কী? দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাজুস ১৫ বছর পর পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতায় ফের পালাবদল, সরকার গঠনের পথে বিজেপি নিজের আসনেই বড় ব্যবধানে হেরেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হরমুজ প্রণালিতে কোনো মার্কিন যুদ্ধজাহাজে হামলা হয়নি, যুক্তরাষ্ট্রের দাবি পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো ফুটেছে ‘পদ্ম’: মোদি ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে রেকর্ড ১৭ শিশুর প্রাণহানি ফরিদপুরে দৈনিক ফতেহাবাদ পত্রিকার ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা বিজেপি এগিয়ে এক নজরে বিশ্ব সংবাদ: ৩ মে ২০২৬

বিএনপির গণসমাবেশে চলছে ব্যাপক প্রস্তুতি, বাধাগ্রস্ত করতে বাস ধর্মঘট ডাকা হয়েছে অভিযোগ বিএনপির

  • মাহবুব পিয়াল
  • Update Time : ০৪:৫৭:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২
  • ২৫৬ Time View

ফরিদপুর প্রতিনিধি:  বিএনপির ভাইস চেয়ারম্যান ও বিভাগীয় গণসমাবেশের প্রধান সমন্বয়কারী ডা. এজডএম জাহিদ হোসেন বলেছেন, ফরিদপুরে বিএনপির গণসমাবেশকে বাধাগ্রস্ত করার জন্যই বাস ও মিনিবাস মালিক সমিতির ধর্মঘট ডাকা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে শহরের উপকেন্ঠ কোমরপুরের আজিজ ইন্সটিটিউশন মাঠে গণসমাবেশস্থলে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেন। এসময় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, মহিলা দলের যুগ্ন সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ, কৃষক দলের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ জানান, সব প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে লক্ষাধিক লোকের সমাগম হবে গণসমাবেশে। মাঠ ছেড়ে জনতার উপস্থিতি ছড়িয়ে পরবে ফরিদপুর শহরেও।
এদিকে, আশেপাশের জেলা থেকে নেতাকর্মীরা ফরিদপুরের এই বিভাগীয় গণসমাবেশে আসতে শুরু করেছেন। গণসমাবেশস্থলে মঞ্চসহ অন্যান্য প্রস্তুতি চলছে। দলের শীর্ষ নেতা সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের ব্যানার ফেস্টুনে ভরে গেছে পুরো এলাকা।

সকালে গণসমাবেশ উপলক্ষে শহরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বিএনপি ও সহযোগী সংগঠনের উপস্থিতিতে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুল হক শাহজাদা মিয়া, যুবদলের সাবেক সহ-সভাপতি মাহবুবুল হাসান ভুইয়া পিংকু।

Tag :
জনপ্রিয়

ঈদুল আজহার আগে নখ ও চুল কাটা নিয়ে ইসলামি বিধান কী?

বিএনপির গণসমাবেশে চলছে ব্যাপক প্রস্তুতি, বাধাগ্রস্ত করতে বাস ধর্মঘট ডাকা হয়েছে অভিযোগ বিএনপির

Update Time : ০৪:৫৭:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২