ঢাকা ১১:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বিশ্ববাজারে তেলের দামে বড় ধরনের পতন দাবানল দ্রুতগতিতে এগিয়ে আসায় জরুরি বৈঠক ডেকেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রোঁ এক নজরে বিশ্ব সংবাদ: ২৬ জুলাই ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২৭ জুলাই ২০২৬ ফরিদপুরে সদ্য নির্বাচিত যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক কামরুল হাসান খান সাইফুলকে সংবর্ধনা ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান বড় পরিসরে সম্প্রসারণের পরিকল্পনা স্থগিত করেছেন ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ২৬ জুলাই ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান

বিএনপির সমাবেশ শনিবার, রাজশাহীতে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

রাজশাহী নগরীর মাদ্রাসা মাঠে আগামী শনিবার (৩ ডিসেম্বর) বিভাগীয় গণসমাবেশ করবে বিএনপির। তবে এই সমাবেশের আগে ১০ দাবিতে বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) থেকে রাজশাহী বিভাগের আট জেলায় পরিবহন ধর্মঘট ডেকেছে পরিবহন মালিক সমিতি। বৃহস্পতিবার ভোর ৬টা থেকে রাজশাহী বিভাগের সব জেলার বাস-ট্রাক (যাত্রীবাহী ও পণ্য পরিবহন) চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।
বিএনপির নেতারা বলছেন, সরকার পরিবহন মালিক সমিতিকে ব্যবহার করে ধর্মঘটের ডাক দিয়ে সমাবেশে মানুষজনের আসা বাধাগ্রস্ত করতে চাচ্ছে। তবে পরিবহন মালিক সমিতি বলছে, এটা তাদের ধারাবাহিক আন্দোলনের অংশ।
১০ দাবিতে এই ধর্মঘট ডেকেছে পরিবহন মালিক সমিতি। সেগুলো হলো, সড়ক পরিবহন আইন-২০১৮ সংশোধন করতে হবে। হাইকোর্টের নির্দেশ অমান্য করে মহাসড়ক বা আঞ্চলিক মহাসড়কে থ্রি-হুইলার (নসিমন, করিমন, ভটভটি, সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা ইত্যাদি) চলাচল বন্ধ করতে হবে। জ্বালানি তেল ও যন্ত্রাংশের অস্বাভাবিক মূল্য হ্রাস করতে হবে। করোনাকালে গাড়ি চলাচল না করায় সব ধরনের ট্যাক্স মওকুফ করতে হবে। সব প্রকার সরকারি পাওনা (ট্যাক্স, টোকেন, ফিটনেস) অস্বাভাবিক হারে বৃদ্ধি বন্ধ করতে হবে।
চালকদের ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত নানাবিধ জটিলতা নিরসন করতে হবে। পরিবহনের যাবতীয় কাগজপত্রাদি বা সঠিক থাকা সত্ত্বেও পুলিশি হয়রানি বন্ধ করতে হবে। উপজেলা পর্যায়ে বিআরটিসির বাস চলাচল অতিসত্বর বন্ধ করতে হবে। ডিপো টু ডিপো চলাচল করতে পারবে। মহাসড়কে হাট-বাজার আয়োজন বা পরিচালনা করা যাবে না। চলমান হাট বাজার অতিসত্বর উচ্ছেদ করতে হবে। যাত্রী ওঠানামার জন্য পার্কিংয়ের ব্যবস্থা করতে হবে। প্রত্যেক জেলায় ট্রাক টার্মিনাল নির্মাণ ও ট্রাক ওভারলোড বন্ধ করতে হবে।
রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক মতিউল হক টিটো জানান, গত শনিবার (২৬ নভেম্বর) নাটোরে অনুষ্ঠিত বিভাগীয় মালিক-শ্রমিক ঐক্য পরিষদের যৌথ সভায় সিদ্ধান্ত হয়েছে, ৩০ নভেম্বরের মধ্যে আমাদের দাবিগুলো যদি মানা না হয়, তাহলে ধর্মঘটের আওতায় থাকবে রাজশাহী, নাটোরে, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা ও বগুড়া জেলা।
তিনি আরও বলেন, এখানে বিএনপির সমাবেশকে কেন্দ্র  করে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। আমাদের দাবিগুলো নিয়ে দীর্ঘদিন ধরে প্রশাসনের সঙ্গে আলোচনা চলছে। কিন্তু তারা কোনও সাড়া দেয়নি। এতে ১ ডিসেম্বর ভোর ৬টা থেকে রাজশাহী থেকে পরিবহন ধর্মঘট অব্যাহত থাকবে।
রাজশাহী বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার ওরফে দুলু বলেন, মানুষজনকে কোনোভাবেই আটকে রাখা যাবে না। পরিবহন ধর্মঘটের কারণে আজ থেকে নেতাকর্মীরা আসা শুরু করেছেন। তারা অনেক ধৈর্যের পরিচয় দিয়ে যাচ্ছেন।
Tag :
জনপ্রিয়

বিশ্ববাজারে তেলের দামে বড় ধরনের পতন

বিএনপির সমাবেশ শনিবার, রাজশাহীতে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

Update Time : ০৪:২৪:২২ অপরাহ্ন, বুধবার, ৩০ নভেম্বর ২০২২