ঢাকা ০৪:০১ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বর্জ্য অপসারণে গাফিলতি, প্রধানমন্ত্রীর নির্দেশে দুই সিটির দুই কর্মকর্তা প্রত্যাহার ঐতিহাসিক ইব্রাহিমি মসজিদ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে ইসরায়েলি বাহিনী গাজার অন্তত ৭০ শতাংশ নিজেদের নিয়ন্ত্রণে নিতে সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন নেতানিয়াহু কাল শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকীতে যেসব কর্মসূচি নিল বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী শনিবার কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণে প্রধানমন্ত্রী হাম ও উপসর্গে আরো ১০ শিশুর মৃত্যু আদ-দ্বীন হাসপাতালে নবজাতকের মৃত্যু: ক্ষতিপূরণ ও বিচার চেয়ে উকিল নোটিস আদ্-দ্বীন হাসপাতালের ওয়ার্ডে ভেন্টিলেশনে ত্রুটি পেয়েছে তদন্ত কমিটি ফরিদপুরে হামের প্রাদুর্ভাব বেড়েই চলেছে, আরও ২ শিশুর মৃত্যু

বিয়ের পিঁড়িতে বসছেন আম্বানি পরিবারের ছোট ছেলে অনন্ত আম্বানি ,অতিথি তালিকায় রয়েছেন যারা

  • বিনোদন ডেস্ক
  • Update Time : ০৬:২৬:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৪
  • ২৩৭ Time View

আম্বানি পরিবারে ফের বেজেছে বিয়ের সানাই। বিয়ের পিঁড়িতে বসছেন আম্বানি পরিবারের ছোট ছেলে অনন্ত আম্বানি। ২০২৩ সালে বাগদান সেরেছিলেন অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট। এবার সাতপাকে বাঁধা পড়ার পালা। আগামী ১২ জুলাই মুম্বাইয়ে গাঁটছড়া বাঁধতে চলেছেন অনন্ত-রাধিকা।

জানা যাচ্ছে, গুজরাটের জামনগরে ১ মার্চ থেকে ৩ মার্চ পর্যন্ত চলবে প্রি-ওয়েডিং উৎসব। না অনুষ্ঠান নয়, আম্বানির ছেলের বিয়ে বলে কথা, তাই উৎসব বলাই ভালো। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি এবং নীতা আম্বানির ছেলে অনন্ত আম্বানি বিয়েতে আমন্ত্রিত গোটা বিশ্বের বহু নামী অতিথিরা। হ্যাঁ, ইতিমধ্যেই শোনা যাচ্ছে বহু বড় বড় নাম, যেগুলি শুনলে হয় সাধারণের চোখ কপালে উঠবে…।

বিয়ের অতিথি তালিকায় যারা রয়েছেন

মেটা সিইও মার্ক জুকারবার্গ, মরগান স্ট্যানলির সিইও টেড পিক, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস, ডিজনি সিইও বব ইগার, ব্ল্যাক রক সিইও ল্যারি ফিঙ্ক, অ্যাডনকে সিইও সুলতান আহমেদ আল জাবের, ইএল রথসচাইল্ড চেয়ার লিন ফরেস্টার ডি রথসচাইল্ড, ব্যাংক অফ আমেরিকার চেয়ারম্যান ব্রায়ান থমাস ময়নিহান, ব্ল্যাকস্টোনের চেয়ারম্যান স্টিফেন শোয়ার্জম্যান, কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জসিম আল থানি, অ্যাডোবি সিইও শান্তনু নারায়ণ লুপা, সিস্টেমসের সিইও জেমস মারডক, হিলহাউস ক্যাপিটালের প্রতিষ্ঠাতা ঝাং লেই , বিপির প্রধান নির্বাহী মারে অচিনক্লোস, এক্সোর, সিইও জন এলকান, ব্রুকফিল্ড অ্যাসেট ম্যানেজমেন্টের সিইও ব্রুস ফ্ল্যাট।

এদিকে গত শুক্রবার ‘লগান লাখভানু’ অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয়েছে হবু দম্পতির বিয়ের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে বিখ্যাত ডিজাইনার অনামিকা খান্নার ডিজাইন করা প্যাস্টেল-নীল রঙের লেহেঙ্গা পরেছিলেন রাধিকা। হবু কনের সেই ছবি ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

Tag :

বর্জ্য অপসারণে গাফিলতি, প্রধানমন্ত্রীর নির্দেশে দুই সিটির দুই কর্মকর্তা প্রত্যাহার

বিয়ের পিঁড়িতে বসছেন আম্বানি পরিবারের ছোট ছেলে অনন্ত আম্বানি ,অতিথি তালিকায় রয়েছেন যারা

Update Time : ০৬:২৬:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৪