ঢাকা ০৪:৪০ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আজকের নামাজের সময়সূচি: ২৬ আগস্ট ২০২৬ ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা কাউকে বন্ধ কিংবা থামিয়ে রাখার কোনো মানসিকতা বর্তমান সরকারের নেই: তথ্যমন্ত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামের পতন দেখা গেলেও বাংলাদেশের বাজারে ঘটলো ঠিক উল্টো ঘটনা শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলার হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার ইরানের আয়ের সব উৎস বন্ধে কঠোর নিষেধাজ্ঞা ঘোষণা যুক্তরাষ্ট্রের আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার হাইকোর্টের রায় আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২৫ আগস্ট ২০২৬ এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত

বিশ্বকাপ আয়োজনে নাচবেন নোরা ফাতেহি

খুব অল্প সময়ের মধ্যে খ্যাতি কুড়িয়েছেন নোরা ফাতেহি। বলিউডে পরপর কয়েকটি সুপারহিট গানে নৃত্যের ঝলক দেখিয়ে বাজিমাত করেছেন। ফলে ভারত ছাড়িয়ে তার নাম-পরিচিতি পৌঁছে গেছে আন্তর্জাতিক পরিমণ্ডলে। এবার আরেকটি বড় প্রাপ্তি যোগ হতে যাচ্ছে নোরার ঝুলিতে। আসন্ন ফিফা বিশ্বকাপ আয়োজনে নাচবেন তিনি।

পিঙ্কভিলার এক প্রতিবেদন অনুসারে, আগামী ডিসেম্বরে ফিফা বিশ্বকাপে ভারতের প্রতিনিধিত্ব করবেন নোরা ফাতেহি। এর আগে ফিফার আয়োজনে পারফর্ম করেছেন জেনিফার লোপেজ, শাকিরা ও পিটবুলের মতো তারকারা। ফলে নোরার জন্য বিরাট অর্জন হতে যাচ্ছে এটি।

এখানেই শেষ নয়, ফিফা অ্যান্থেম বা মূল সংগীতেও থাকছেন নোরা ফাতেহি। ওই গানের ভিডিওতে নাচের পাশাপাশি কণ্ঠও মেলাবেন আবেদনময়ী এই নৃত্যশিল্পী। গানটি প্রযোজনা করছে ‘রেডওয়ান’; যারা এর আগে ফিফার জন্য শাকিরার গাওয়া ‘ওয়াকা ওয়াকা’ ও ‘লা লা লা’ গানগুলো প্রযোজনা করেছিলো। নতুন গানটির শেষ ভাগে নোরাকে হিন্দিতেও গাইতে শোনা যাবে।

উল্লেখ্য, নোরা ফাতেহি মূলত কানাডার নাগরিক। শোবিজে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন নিয়ে মুম্বাই আসেন। বেশ কয়েকটি বড় সিনেমায় কাজ করলেও প্রথম দিকে পরিচিতি পাননি নোরা। তাকে খ্যাতি এনে দেয় ২০১৮ সালের ‘সত্যমেভ জয়তে’ সিনেমার ‘দিলবার’ গানটি। সে সময় ইন্টারনেট দুনিয়ায় ঝড় তুলেছিলো এই গান।

এরপর ‘সাকি সাকি’, ‘কুসু কুসু’, ‘পাচতাওগে’, ‘গারমি’, ‘কামারিয়া’, ‘ড্যান্স মেরি রানি’সহ বেশ কয়েকটি জনপ্রিয় গানে পারফর্ম করেছেন নোরা। সবগুলো গানেই তার নাচ দর্শকের মন জয় করেছে। এবার আন্তর্জাতিক মঞ্চে নিজের নৃত্যশৈলি উপস্থাপন করতে চলেছেন তিনি।

প্রসঙ্গত, ফিফা বিশ্বকাপ হলো পৃথিবীর সবচেয়ে বড় আয়োজন। প্রতি চার বছর পর অনুষ্ঠিত হয় ফুটবলের এই যজ্ঞ। এবার অনুষ্ঠিত হচ্ছে কাতারে। আগামী ২০ নভেম্বর শুরু হয়ে ১৮ ডিসেম্বর শেষ হবে আয়োজনটি।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Tag :
জনপ্রিয়

আজকের নামাজের সময়সূচি: ২৬ আগস্ট ২০২৬

বিশ্বকাপ আয়োজনে নাচবেন নোরা ফাতেহি

Update Time : ১২:২১:১৯ অপরাহ্ন, বুধবার, ৫ অক্টোবর ২০২২