ঢাকা ১০:৫০ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
এক নজরে বিশ্ব সংবাদ: ২ আগস্ট ২০২৬ ক্ষমতাচ্যুত হওয়ার প্রায় দুই বছর পর প্রথমবারের মতো প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা আজকের নামাজের সময়সূচি: ৩ আগস্ট ২০২৬ তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী বাংলা কিউআর : ডিজিটাল পেমেন্ট সার্ভিস ও ব্যবসায়িক প্রবৃদ্ধি উপলক্ষে ফরিদপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুরে শুরু হলো বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট লাগানোর উদ্যোগ নেওয়া হচ্ছে পুলিশ কোনো দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী দুবাইয়ে কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন বাংলাদেশ পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ আজ বিশ্ব বন্ধু দিবস

বুধবার থেকে রাজধানীসহ সব সিটিতে চলবে বাস

আগামীকাল বুধবার থেকে রাজধানীসহ সব সিটিতে চলবে বাস। ঢাকা, চট্টগ্রাম মহানগরসহ গাজীপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, রংপুর ও ময়মনসিংহ সিটি করপোরেশন এলাকাধীন সড়কে সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত অর্ধেক আসন খালি রেখে গণপরিবহন চলাচল করবে। লকডাউন পরিস্থিতিতে সরকারি-বেসরকারিসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ও জনসাধারণের যাতায়াতে দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার গণপরিবহন চলাচল শর্ত প্রতিপালন সাপেক্ষে পুনর্বিবেচনা করে এ অনুমোদন দিয়েছেন। তবে বন্ধ থাকবে দূরপাল্লার বাস।

মঙ্গলবার (৬ এপ্রিল) বিকেলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তার বাসভবনে ব্রিফিংকালে একথা জানান ।

এ সময় ওবায়দুল কাদের ঢাকা, চট্টগ্রাম মহানগরসহ গাজীপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, রংপুর ও ময়মনসিংহ সিটি করপোরেশন এলাকাধীন সড়কে সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত অর্ধেক আসন খালি রেখে গণপরিবহন চলাচল করবে বলে জানান।

তিনি জানান প্রতি ট্রিপের শুরু এবং শেষে জীবাণুনাশক দিয়ে গাড়ী জীবাণুমুক্ত এবং পরিবহন সংশ্লিষ্ট ও যাত্রীদের বাধ্যতামূলক মাস্ক পরিধান, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার নিশ্চিত করতে হবে।

কোনভাবেই সমন্বয়কৃত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায় করা যাবেনা বলেও স্পষ্ট জানিয়ে দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দুরপাল্লায় গণপরিবহন চলাচল যথারীতি বন্ধ থাকবে বলেও জানান।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আগামীকাল ৭ এপ্রিল বুধবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে বলে জানান।

সড়ক পরিবহন মন্ত্রী করোনা সংক্রমণ বিস্তাররোধে সরকারের নির্দেশনাসমূহ যথাযথভাবে প্রতিপালনে পরিবহন মালিক শ্রমিক ও যাত্রীসাধারণের সহযোগিতা কামনা করেন।

Tag :

এক নজরে বিশ্ব সংবাদ: ২ আগস্ট ২০২৬

বুধবার থেকে রাজধানীসহ সব সিটিতে চলবে বাস

Update Time : ০২:২৭:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ এপ্রিল ২০২১