ঢাকা ০২:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২৭ আগস্ট ২০২৬ নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬২ জনে দাঁড়িয়েছে, নিখোঁজ শত শত পর্যটক নেপালে ত্রাণ ও উদ্ধার কাজে সহায়তা দিতে সম্পূর্ণ প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় নেপালে বন্যা ও ধসে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৮, নিখোঁজ কয়েকশ পর্যটক ফরিদপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল ফরিদপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুছ অনুষ্ঠিত আজকের নামাজের সময়সূচি: ২৬ আগস্ট ২০২৬ ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বুয়েটের উপাচার্য অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার পদত্যাগ করেছেন

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার পদত্যাগ করেছেন। রবিবার ( ১৮ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয় বরাবর তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম মাকসুদ কামাল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সাদেকা হালিম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মশিউর রহমান ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক এমদাদুল হক চৌধুরী পদত্যাগ করেন।

আরো পদত্যাগ করেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এফ এম আবদুল মঈন, জামালপুর বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো.কামরুল আলম খান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আবু তাহেরসহ পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ উপাচার্য।

২০২০ সালের ২৫ জুন প্রথম মেয়াদে বুয়েটের ১৪তম উপাচার্যের দায়িত্ব গ্রহণ করেন সত্য প্রসাদ মজুমদার। ২৬ জুন ছিল তার প্রথম মেয়াদের শেষ কর্ম দিবস। এরপরে তাকে দ্বিতীয় মেয়াদে উপাচার্য হিসেবে নিয়োগ দেয়া হয়।

সত্য প্রসাদ মজুমদারের বাড়ি ফেনী জেলার দাগনভূঞা থানার রামনগরে। তিনি ১৯৭৩ সালে চাঁদপুরের ডি এন হাইস্কুল থেকে এসএসসি ও ১৯৭৫ সালে চাঁদপুর কলেজ থেকে এইচএসসি পাস করেন।

সত্য প্রসাদ বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগ থেকে ১৯৮১ সালে প্রথম শ্রেণিতে বিএসসি ডিগ্রি অর্জন করেন এবং মেধাতালিকায় চতুর্থ হন। ১৯৮৫ সালে তিনি একই বিভাগ থেকে এমএসসি ডিগ্রি অর্জন করেন।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পরপরই তার দলের নেতা-কর্মী ও সমর্থকরা আত্মগোপনে চলে যেতে শুরু করেন। প্রশাসনে আসে ব্যাপক রদবদল। অনেক সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের মতই বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরাও পদত্যাগ কর শুরু করেন।

Tag :
জনপ্রিয়

আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

বুয়েটের উপাচার্য অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার পদত্যাগ করেছেন

Update Time : ১২:৪২:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪