ঢাকা ০৯:২৩ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
হামে শিশু মৃত্যু: ইউনূস ও নূর জাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত হামে শিশু মৃত্যু: ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ইরান থেকে নতুন করে একাধিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ভূখণ্ডের দিকে শনাক্ত: : আইডিএফ রামিসা হত্যাকাণ্ডের বিচার ও তদন্ত সংশ্লিষ্টদের ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম একলাফে ব্যারেলপ্রতি তিন ডলারেরও বেশি বেড়ে গেছে তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট স্থগিত করেছে ইরান জেরুজালেমসহ বিস্তীর্ণ এলাকায় অনবরত বাজছে যুদ্ধকালীন সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ তেহরানসহ দেশের একাধিক গুরুত্বপূর্ণ শহরে তীব্র হামলা চালিয়েছে ইসরায়েল, যুদ্ধ ফের তীব্র হওয়ার শঙ্কা ভুটানে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল বাংলাদেশসহ এশিয়ার পাঁচটি দেশ ফিলিপাইনের ভূমিকম্পের জেরে প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়ার উপকূলে সুনামি

বুয়েটে ভর্তি পরীক্ষা ২০ অক্টোবর থেকে

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৩:৫৬:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ৮ সেপ্টেম্বর ২০২১
  • ২৯৩ Time View

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ভর্তি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করেছে। অ্যাকাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতকে ভর্তির প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২০ ও ২১ অক্টোবর। চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে ৬ নভেম্বর। প্রতিটি পরীক্ষা সশরীরে বুয়েট ক্যাম্পাসেই অনুষ্ঠিত হবে।

গণমাধ্যমকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বুয়েটের ছাত্রকল্যাণ উপদেষ্টা (ডিএসডব্লিউ) অধ্যাপক মিজানুর রহমান।

তিনি বলেন, কয়েক দিন আগে উপাচার্যদের সংগঠন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের বৈঠকে এ তারিখ নির্ধারণ করা হয়। তবে বুয়েটের ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত যেহেতু অ্যাকাডেমিক কাউন্সিল নেয় তাই মঙ্গলবার সভা করে এটি চূড়ান্ত করা হয়েছে।

এর আগে গত ২২ জুন করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় স্থগিত করা হয় ভর্তি পরীক্ষা। তখন জানানো হয়, সংক্রমণ কমলে পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হবে।

শিক্ষার্থী বেছে নিতে এবার দুই ধাপে ভর্তি পরীক্ষা নেবে বুয়েট। প্রথমে হবে এমসিকিউ পদ্ধতিতে প্রিলিমিনারি পরীক্ষা, এরপর হবে লিখিত পরীক্ষা।

১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে নেয়া প্রিলিমিনারি পরীক্ষায় থাকবে না কোনো পাস নম্বর। পরীক্ষায় সর্বোচ্চ নম্বর প্রাপ্ত ছয় হাজার শিক্ষার্থীকে মূল পরীক্ষার জন্য বেছে নেয়া হবে।

Tag :

হামে শিশু মৃত্যু: ইউনূস ও নূর জাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত

বুয়েটে ভর্তি পরীক্ষা ২০ অক্টোবর থেকে

Update Time : ০৩:৫৬:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ৮ সেপ্টেম্বর ২০২১