ঢাকা ০৫:৩৩ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত ভোটার এলাকা পরিবর্তন করার সুযোগ দিয়েছে নির্বাচন কমিশন বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজ হরমুজ প্রণালি দিয়ে পার হতে কোনো সমস্যা নেই: ইরানের রাষ্ট্রদূত আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২ সেপ্টেম্বর ২০২৬ ফরিদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ডাঃ মোহাম্মদ জাহেদ এর ৩৬ তম মৃত্যুবার্ষিকী আগামীকাল বুধবার আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন লিওনেল মেসি মন্ত্রিসভায় নবম পে-স্কেল প্রস্তাব অনুমোদন, গ্রেডভেদে বাড়বে ১০০–১৪২ শতাংশ নতুন পে-স্কেলের সুপারিশ করতে যাচ্ছে অর্থ মন্ত্রণালয়, বেতন বাড়বে ৪ ধাপে দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

বৃষ্টিপাতের আশঙ্কা থেকে ভারতের চারটি রাজ্যে রেড অ্যালার্ট জারি করেছে দেশটির আবহাওয়া বিভাগ

বঙ্গোপসাগর থেকে বাংলাদেশ ও ভারতের উপকূলীয় অঞ্চলের দিকে ধেয়ে আসছে গভীর নিন্মচাপ। নিন্মচাপটি আজ রাতের মধ্যেই ঘূর্ণিঝড়ে রূপ নিতে যাচ্ছে। বাংলাদেশের পাশাপাশি এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ব্যাপক বৃষ্টিপাতের আশঙ্কা থেকে ভারতের চারটি রাজ্যে রেড অ্যালার্ট জারি করেছে দেশটির আবহাওয়া বিভাগ (আইএমডি)।

শনিবার (২৫মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে আইএমডি বলেছে, “রেড অ্যালার্ট: নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরাতে আগামী ২৭ মে থেমে থেমে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। ওইদিন প্রদেশগুলোতে ২০৪ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।

বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড়টি সৃষ্টি হতে যাচ্ছে সেটির নাম হবে রেমাল। এটি বাংলাদেশ সময় রবিবার (২৬ মে) সকালে অতিপ্রবল ঘূর্ণিঝড়ে রূপ নেবে। এরপর এদিন মধ্যরাত থেকে অতিপ্রবল ঘূর্ণিঝড় হিসেবেই এটি তাণ্ডব চালানো শুরু করবে।

ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে, বাংলাদেশের খেপুপাড়া এবং পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের মাঝামাঝি অঞ্চল দিয়ে ঘূর্ণিঝড়টি অতিক্রম করবে। ওই সময় ঘূর্ণিঝড়টির বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ১১০ থেকে ১২০ কিলোমিটার। আর ঝড়ো বাতাসের গতিবেগ থাকবে ১৩০ কিলোমিটার প্রতিঘণ্টা।

এদিকে বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান জানিয়েছেন, ঘূর্ণিঝড়টির কারণে শনিবার রাত থেকেই মহাবিপদ সংকেত জারি করা হতে পারে।

ঘূর্ণিঝড়টির মূল আঘাত বাংলাদেশ নাকি ভারতের পশ্চিবঙ্গ হবে সেটি জানার চেষ্টা চলছে। এ কারণে শুরু থেকেই ঘূর্ণিঝড়টির গতিবিধির ওপর লক্ষ্য রাখা হচ্ছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, এটি বঙ্গোপসাগরের মধ্যাঞ্চলে অবস্থান করছে এবং শেষ ৬ ঘণ্টায় প্রতিঘণ্টায় ১১ কিলোমিটার করে এগিয়েছে এটি।

Tag :

আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত ভোটার এলাকা পরিবর্তন করার সুযোগ দিয়েছে নির্বাচন কমিশন

বৃষ্টিপাতের আশঙ্কা থেকে ভারতের চারটি রাজ্যে রেড অ্যালার্ট জারি করেছে দেশটির আবহাওয়া বিভাগ

Update Time : ০২:২৭:৫১ অপরাহ্ন, শনিবার, ২৫ মে ২০২৪