ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস বরেণ্য কবি ও সাংবাদিক শেখ শামসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা: বাংলা একাডেমি থেকে মরণোত্তর সম্মাননার দাবি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ব্যতীত আন্দোলন থামবে না: ককরোচ জনতা পার্টির মুখপাত্র আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা চীন বা রাশিয়া যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, সেটি তাদের জন্য ‘খুবই খারাপ’ হবে: ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ২৫ জুলাই ২০২৬ দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করলে সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র

বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৬:২৪:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০২৩
  • ৩৩৩ Time View

সারাদেশে বইছে শীতের আমেজ । এরমধ্যে ফের বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর প্রভাবে সারাদেশে বৃষ্টি হতে পারে। রোববার (১২ নভেম্বর) সকালে আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, মৌসুমি স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। পরবর্তী ২ দিনের মধ্যে দক্ষিণ বঙ্গোপসাগর এবং তার কাছাকাছি এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

এমন পরিস্থিতিতে রোববার সকাল ৯টা থেকে ৭২ ঘণ্টা অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, এ সময় বৃষ্টিপাত হতে পারে।

সারাদেশে সোমবার (১৩ নভেম্বর) পর্যন্ত তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও মঙ্গলবার (১৪ নভেম্বর) রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। রোববার পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আর আগের দিন শনিবার (১১ নভেম্বর) চট্টগ্রামের সীতাকুন্ডে দেশের সর্বোচ্চ ৩৩.১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল।

ঢাকায় রোববার উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। এদিন সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯০ শতাংশ।

Tag :
জনপ্রিয়

অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান

বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস

Update Time : ০৬:২৪:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০২৩