ঢাকা ০৪:১৯ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দান করার পরও আজীবন বাবা-মায়ের ভোগদখল করার অধিকার দিয়ে ‘সম্পত্তি হস্তান্তর বিল, ২০২৬’ জাতীয় সংসদে পাস ইরানে আক্রমণ হলে হামলা তীব্রতর হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৭ সেপ্টেম্বর ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ৬ সেপ্টেম্বর ২০২৬ বাংলাদেশের ১৮ কোটি মানুষের অধিকার আদায়ে ১১ দল আজ রাজপথে নেমেছে: ডা. শফিকুর রহমান ইরানের সুরক্ষিত ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ আঘাত হানবে মার্কিন বাহিনী: ট্রাম্প যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম সর্বকালের সর্বোচ্চ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৫ সেপ্টেম্বর ২০২৬

বৃহস্পতিবার সকালেও নয়াপল্টন এলাকাজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:১৪:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২
  • ২৯৩ Time View

নয়াপল্টনে পুলিশের সঙ্গে বুধবার বিকেলে বিএনপি নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের আশপাশ হয়ে ওঠে রণক্ষেত্র। এ ঘটনায় মকবুল হোসেন (৪৫) নামে একজন নিহত হন। আহত হন পুলিশসহ অর্ধশতাধিক।

এরই জেরে বিএনপি কার্যালয় থেকে আটক করা হয় শতাধিক বিএনপির নেতাকর্মীকে। এ ঘটনার পর আজ বৃহস্পতিবার সকালেও নয়াপল্টন এলাকাজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে গতকাল থেকে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিএনপির দলীয় কার্যালয়ের সামনে ব্যাপক সংখ্যক পুলিশ সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।

আরামবাগ মোড় ও নাইটিঙ্গেল মোড়ে পুলিশের পক্ষ থেকে বসানো ব্যারিকেট দেখা গেছে। পরিচিতি নিশ্চিত না হয়ে কাউকে এখান দিয়ে যাতায়াত করতে দেওয়া হচ্ছে না। যানবাহন ও সাধারণ মানুষ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দিয়ে যাতায়াত করছেন না।

এ অঞ্চলের বাসিন্দারা যাতায়াতে সমস্যা পড়েছেন। গতকালে ঘটনার পর থেকে তারা কিছুটা আতংকের মধ্যে রয়েছেন বলে জানান। সকাল সোয়া নয়টা পর্যন্ত পল্টন এলাকার কোনো অফিস ও দোকানপাট খুলতে দেখা যায়নি।

এদিকে, আজ সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিএনপি।

Tag :

দান করার পরও আজীবন বাবা-মায়ের ভোগদখল করার অধিকার দিয়ে ‘সম্পত্তি হস্তান্তর বিল, ২০২৬’ জাতীয় সংসদে পাস

বৃহস্পতিবার সকালেও নয়াপল্টন এলাকাজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে

Update Time : ০৫:১৪:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২