ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
চিড়িয়াখানায় ‘ডনাল্ড ট্রাম্প’ মহিষ, দেখতে দর্শনার্থীদের প্রচণ্ড ভিড় ঈদের ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন নগরবাসী আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ২৯ মে ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ৩০ মে ২০২৬ জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী আজ বর্জ্য অপসারণে গাফিলতি, প্রধানমন্ত্রীর নির্দেশে দুই সিটির দুই কর্মকর্তা প্রত্যাহার ঐতিহাসিক ইব্রাহিমি মসজিদ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে ইসরায়েলি বাহিনী গাজার অন্তত ৭০ শতাংশ নিজেদের নিয়ন্ত্রণে নিতে সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন নেতানিয়াহু

বৃহস্পতিবার সন্ধ্যায় হয়ে গেল ‘হাবুর গায়েহলুদ’

  • বিনোদস ডেস্ক
  • Update Time : ০৩:১৮:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩
  • ২৭৪ Time View

‘তোমার রান্নার হাতটা একটু দেখবো’- সংলাপটি খুব চেনা নয় কি? এটি জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’র হাবু ভাই চরিত্রে অভিনয় করা চাষী আলমের মুখে বারবার শোনা গেছে।

অভিনয় ক্যারিয়ারে অনেক নাটকেই অভিনয় করেছেন চাষী আলম। তবে ব্যাচেলর পয়েন্টের হাবু ভাই চরিত্র তাকে নিয়ে গেছে অন্যরকম জনপ্রিয়তায়। এখন কোথাও দেখা হলেই সবাই ‘হাবু ভাই’ বলেই সম্ভোধন করেন।

আগেই জানা গিয়েছিল, বৃহস্পতিবার সন্ধ্যায় গায়ে হলুদ হবে তার। ঘরোয়া আয়োজনে হয়েছে গায়েহলুদের আসরটি। আত্মীয়, পরিবারের সদস্য এবং কাছের কয়েকজন বন্ধু ছিলেন এ আয়োজনে। চাষী আলম জানান, শুক্রবার গুলশানের একটি রেস্তোরাঁয় বিয়ের অনুষ্ঠান হবে।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় বিয়ের খবরটি নিজেই নিশ্চিত করে এক সংবাদমাধ্যমকে চাষি আলম বলেন, ‘পারিবারিকভাবেই আমাদের বিয়ে হচ্ছে। এখন এই মুহূর্তে আমাদের বাড়িতে গায়েহলুদের অনুষ্ঠান হচ্ছে। কাল গুলশানের একটি রেস্তোরায় আমাদের বিয়ের অনুষ্ঠান হবে।’

কনের নাম তুলতুল। তিনি ঢাকার মেয়ে। স্নাতকে পড়াশোনা করছেন বলেও জানান অভিনেতা।

গত ঈদে চাষী আলম অভিনীত বেশ কয়েকটি নাটক মুক্তি পেয়েছে। এর মধ্যে ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষে ছিল একাধিক নাটক। বিশেষ করে ভক্তদের মাঝে তুমুল সাড়া ফেলেছে কাজল আরেফিন অমি পরিচালিত দুটি নাটক ‘কিডনি’ ও ‘ফিমেল-৩’।

Tag :

চিড়িয়াখানায় ‘ডনাল্ড ট্রাম্প’ মহিষ, দেখতে দর্শনার্থীদের প্রচণ্ড ভিড়

বৃহস্পতিবার সন্ধ্যায় হয়ে গেল ‘হাবুর গায়েহলুদ’

Update Time : ০৩:১৮:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩