ঢাকা ০৫:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দরিদ্রদের মাঝে ফরিদপুর জেলা পরিষদের আর্থিক সহযোগিতা প্রদান সারা দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরো ১৬ শিশুর মৃত্যু ফরিদপুরের নগরকান্দায় বাসের সাথে এ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৪ জনসহ ৫ জন নিহত ঈদের দিন কি বৃষ্টি নামবে, যা জানাল আবহাওয়া অফিস রামিসা হত্যা: ফরেনসিক রিপোর্টে ধর্ষণের প্রমাণ মিলেছে, রোববার চার্জশিট ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫ হোয়াইট হাউসের কাছে গোলাগুলি, বন্দুকধারী নিহত আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২৪ মে ২০২৬ বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকলেও মসলার প্রত্যাশিত ক্রেতা নেই

ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠেছে ইরানের বন্দরনগরী বন্দর আব্বাস, বহু হতাহতের আশঙ্কা

ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠেছে ইরানের বন্দরনগরী বন্দর আব্বাস। এতে চার শতাধিক মানুষ আহত হয়েছেন।
শনিবার (২৬ এপ্রিল) রাজধানী তেহরান থেকে ১ হাজার কিলোমিটার দক্ষিণে বন্দর আব্বাসের কাছে শহীদ রাজাই বন্দরে এই বিস্ফোরণ ঘটে।
ইরানের শুল্ক কর্তৃপক্ষের বরাত দিয়ে আল-জাজিরা এক প্রতিবেদনে জানায়, বন্দর ও সামুদ্রিক সংস্থার সঙ্গে সংশ্লিষ্ট সিনা কনটেইনার ইয়ার্ডে বিস্ফোরণটি ঘটে। এটি হোরমুজগানের প্রাদেশিক রাজধানী বন্দর আব্বাস থেকে ২৩ কিলোমিটার পূর্বে এবং হরমুজ প্রণালির উত্তর দিকে অবস্থিত।
ধারণা করা হচ্ছে, জ্বালানি ট্যাংক থেকে বিস্ফোরণের সূত্রপাত। এ নিয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য জানায়নি। তবে, বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।
ইরানের জরুরি সেবা বিভাগ জানায়, নিরাপত্তা কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং নিরাপত্তা সতর্কতা জারি করেছেন।
এর আগে, ২০২০ সালের মে মাসে একই বন্দরে একটি বড় সাইবার হামলার ঘটনা ঘটে। ফলে সুবিধার কম্পিউটার সিস্টেম বিপর্যস্ত হয়ে কয়েক দিন ধরে পরিবহন বিশৃঙ্খলা দেখা দেয়।
উল্লেখ্য, শহীদ রেজাই বন্দর মূলত কন্টেইনার ও তেলের ট্যাংক ওঠানো-নামানোর কাজ করে। এখানে কিছু পেট্রোকেমিক্যাল স্থাপনাও রয়েছে।
Tag :

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দরিদ্রদের মাঝে ফরিদপুর জেলা পরিষদের আর্থিক সহযোগিতা প্রদান

ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠেছে ইরানের বন্দরনগরী বন্দর আব্বাস, বহু হতাহতের আশঙ্কা

Update Time : ০৫:০৭:২৬ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫