ঢাকা ০৭:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

২০ আগস্ট মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি হিসেবে পাবে জাতি: চিফ হুইপ

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১২:৩৫:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • ৫ Time View

জাতি আগামী ২০ আগস্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি হিসেবে পাবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিএনপির রাষ্ট্রপতি প্রার্থীর মনোনয়ন জমা শেষে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

নুরুল ইসলাম মনি বলেন, ‘গণতন্ত্রের সৌন্দর্যের জন্যই রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী দলও অংশ নিয়েছে।’ প্রধানমন্ত্রীর পরিকল্পনা বাস্তবায়নে সবাই এক যোগে কাজ করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

চিফ হুইপ আরও বলেন, ‘জুলাই সনদ অনুযায়ী সংবিধানের দাঁড়ি-কমা-সেমিকোলন সব সংশোধন করা হবে। কিন্তু সংবিধান নতুন করে লেখা হবে না।’ এসময় সচিবালয়ে পার্টির কোনো মিটিং ছিল না বলেও জানান তিনি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, এটা নিয়ম রক্ষার নির্বাচন না। তারা (বিরোধী দল) বলতেই পারে। তারপরও ভোটে অংশ নেওয়ায় তাদের ধন্যবাদ।

Tag :

২০ আগস্ট মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি হিসেবে পাবে জাতি: চিফ হুইপ

Update Time : ১২:৩৫:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬