ঢাকা ০৬:৪১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ডোনাল্ড ট্রাম্প ও খলিলুর রহমানের মতবিনিময় সংঘাতের সমাধান না হলে তিনি ইরানকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দিতে পারেন: ট্রাম্প পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ, সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে তারেক রহমান ও জুবাইদা রহমান ঘূর্ণিঝড় ‘অর্ণব’ নিয়ে নতুন বার্তা, কবে কোথায় আঘাত হানতে পারে আঘাত? সৌদির ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইন চালু, বিশ্ববাজারে কমলো দাম সেপ্টেম্বরের প্রথম ২১ দিনে দেশে ২.০৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠালেন প্রবাসীরা ফরিদপুরের সালথায় ‎বিএনপি কর্মী হত্যা : জামিনে এসে বাদী ও স্বাক্ষীদের হুমকি, বিচারের দাবিতে তিন মাসের সন্তান কোলে নিয়ে আদালতে চত্বরে নিহতের স্ত্রী জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাড়ল বাসভাড়া

ভাঙ্গায় দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৫

মাহবুব পিয়াল,ফরিদপুর : পাত্রী দেখা হয়েছিল, বিয়ের স্বপ্নও ছিল; কিন্তু ভাগ্য লিখেছিল অন্য গল্প। ১০ বছর প্র বা স জী’বন শেষে দেশে ফিরছিলেন আরিফুল হোসেন।

পরিবারে শুরু হয়েছিল নতুন স্বপ্ন- ছেলের বিয়ে হবে, নতুন জী’বন শুরু করবে। পাত্রী দেখা শেষ, কথা প্রায় চূড়ান্ত। সবকিছুই এগোচ্ছিল আনন্দের দিকে।

কিন্তু ভাগ্যের নির্মম পরি’হা’সে সেই আনন্দ আর বাস্তবে রূপ নিল না।

আরিফুলকে বরণ করে আনতে মা, ভাই, বোন ও স্বজনরা গিয়েছিলেন ঢাকায়। ফেরার পথে ফরিদপুরের ভাঙ্গায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রা’ণ হারান মাসহ পরিবারের ৬ সদস্য। যে ঘরে ছিল বিয়ের হাসি-আনন্দের প্রস্তুতি, সেই ঘরেই নেমে এলো শোকের অন্ধকার।

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মালিগ্রাম এলাকায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৫ জনের পরিচয় মিলেছে। নিহতরা সবাই একই পরিবারের সদস্য বলে জানা গেছে।

নিহতরা হলেন যশোর জেলার ঝিকরগাছা উপজেলার উজ্জ্বলপুর গ্ৰামের মালয়েশিয়া প্রবাসী আরিফুল ইসলাম, তার মা নুরজাহান বেগম, বোন আয়েশা আক্তার এবং ভাই রাকিবুল ইসলাম। এ ছাড়া প্রাইভেটকারের চালক জাহিদ হোসেন নিহতদের মধ্যে রয়েছেন।

দুর্ঘটনায় প্রাইভেটকারে থাকা দুই শিশু আশরাফুল হোসেন (৮) ও তাসফিয়া (৩) গুরুতর আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরের দিকে ঢাকা থেকে যশোরগামী একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-২৫-৩১৫৫) দ্রুতগতিতে মালিগ্রাম এলাকায় মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি বিকল ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুই নারী ও দুই পুরুষ নিহত হন। পরে গুরুতর আহত অবস্থায় আরও একজনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এছাড়া আরেক শিশুও মারা যায়।

শিবচর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দ্রুতগতির কারণে চালক মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকটি দেখতে না পেয়ে এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। পরে হাইওয়ে পুলিশ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে এবং দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করে থানায় নিয়ে যায়।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। একই পরিবারের ছয়জনের মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

Tag :

ডোনাল্ড ট্রাম্প ও খলিলুর রহমানের মতবিনিময়

ভাঙ্গায় দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৫

Update Time : ১১:২৫:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬