ঢাকা ১১:৩০ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারত-পাকিস্তান থেকে এলো ৩৭ হাজার টন চাল

ভারত ও পাকিস্তান থেকে আমদানি করা ৩৭ হাজার ২৫০ টান চালের দুটি চালান চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। এর মধ্যে পাকিস্তান থেকে ২৬ হাজার ২৫০ মেট্রিকটন এবং ভারত থেকে ১১ হাজার মেট্রিকটন চাল কেনা হয়েছে।
বুধবার (৫ মার্চ) খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ইমদাদ ইসলামের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, জি টু জি ভিত্তিতে পাকিস্তান থাকে আমদানি করা ২৬ হাজার ২৫০ মেট্রিকটন আতপ চাল নিয়ে এমভি সিবি এবং আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের (প্যাকেজ-০৫) আওতায় ভারত থেকে আমদানি করা ১১ হাজার মেট্রিকটন সিদ্ধ চাল নিয়ে এমভি এইচটি ইউনাইট জাহাজ দু’টি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।
জাহাজ দু’টিতে রক্ষিত চালের নমুনা পরীক্ষা শেষে আজই খালাসের কার্যক্রম শুরু হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
Tag :

ভারত-পাকিস্তান থেকে এলো ৩৭ হাজার টন চাল

Update Time : ০৩:০৫:৩৯ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫