ঢাকা ০৪:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা কাউকে বন্ধ কিংবা থামিয়ে রাখার কোনো মানসিকতা বর্তমান সরকারের নেই: তথ্যমন্ত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামের পতন দেখা গেলেও বাংলাদেশের বাজারে ঘটলো ঠিক উল্টো ঘটনা শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলার হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার ইরানের আয়ের সব উৎস বন্ধে কঠোর নিষেধাজ্ঞা ঘোষণা যুক্তরাষ্ট্রের আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার হাইকোর্টের রায় আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২৫ আগস্ট ২০২৬ এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নুসরাত হত্যা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিলের ওপর আজ রায়

ভারতীয় চিত্রনায়িকা শ্রাবন্তী চ্যাটার্জিকে আপত্তিকর বার্তা পাঠানোর অভিযোগে খুলনা থেকে গ্রেপ্তার

  • বিনোদন ডেস্ক
  • Update Time : ০৬:৪০:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২০
  • ৫০২ Time View
ভারতীয় চিত্রনায়িকা শ্রাবন্তী চ্যাটার্জির ব্যক্তিগত ফোনে ক্ষুদে বার্তায় কু-প্রস্তাবসহ নানা ধরনের আপত্তিকর বার্তা পাঠানোর অভিযোগে খুলনা থেকে মাহাবুবর রহমান (৩৩) নামে এক ব‌্যক্তিকে গ্রেপ্তারের পর রিমান্ডে নিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) তার রিমান্ড আবেদনের শুনানি শেষে জিজ্ঞাসাবাদের জন্য খুলনার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছিল।
মাহাবুবর রহমান খুলনা মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানার ৬/১, বকশিপাড়া রোডের বাসিন্দা সামছুল আলমের বাড়ির ভাড়াটিয়া আতিকুর রহমানের ছেলে।
এর আগে ভারতীয় চিত্রনায়িকা শ্রাবন্তী বিষয়টি ভারতীয় হাই কমিশনের মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছে বিচার চেয়েছিলেন। সেই সূত্র ধরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে পুলিশ হেড কোয়ার্টার্সের নির্দেশে খুলনা মেট্রোপলিটন পুলিশের সোনাডাঙ্গা মডেল থানায় ১৫ নভেম্বর মামলাটি দায়ের করা হয়। ওই দিনই পুলিশ তাকে গ্রেপ্তার করে।
মামলার বাদি হন সোনাডাঙ্গা মডেল থানার এসআই মো. খালিদ উদ্দিন। মামলাটি তদন্ত করছেন একই থানার পরিদর্শক (তদন্ত) রাধেশ্যাম সরকার।
এজাহারে অভিযোগ করা হয়, মাহাবুবর রহমান শ্রাবন্তীর ব্যক্তিগত ফোন নম্বর সংগ্রহ করে ওই নম্বরে বিভিন্ন সময় কল করতেন। শ্রাবন্তী অপরিচিত নম্বরের কল না ধরায় তাকে নানা ধরনের আপত্তিকর ও কু-প্রস্তাব লিখে ম্যাসেজ পাঠাতেন মাহাবুব। ভারতীয় চিত্রনায়িকাকে আপত্তিকর ম্যাসেজ দেওয়ায় দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের ২৮/৩১ ধারায় মামলার পর আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
Tag :

ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

ভারতীয় চিত্রনায়িকা শ্রাবন্তী চ্যাটার্জিকে আপত্তিকর বার্তা পাঠানোর অভিযোগে খুলনা থেকে গ্রেপ্তার

Update Time : ০৬:৪০:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২০