ঢাকা ০৩:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস বরেণ্য কবি ও সাংবাদিক শেখ শামসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা: বাংলা একাডেমি থেকে মরণোত্তর সম্মাননার দাবি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ব্যতীত আন্দোলন থামবে না: ককরোচ জনতা পার্টির মুখপাত্র আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা চীন বা রাশিয়া যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, সেটি তাদের জন্য ‘খুবই খারাপ’ হবে: ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ২৫ জুলাই ২০২৬ দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করলে সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র

ভারি বৃষ্টিতে সিলেটের ইসলামপুরের চামেলিবাগে পাহাড়ধস, নিখোঁজ ৩

ভারি বৃষ্টিতে সিলেটের ইসলামপুরের চামেলিবাগে পাহাড়ধসের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিন জন নিখোঁজ রয়েছেন।

সোমবার (১০ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী।

জানা যায়, সিলেটে চলছে টানা বৃষ্টিপাত। রোববার রাতেও ৩৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এর আগের দিন তিন ঘণ্টায় হয়েছে ২২১ মিলিমিটার বৃষ্টি। অব্যাহত ভারী বৃষ্টি ও পাহাড়ধসের কারণে সিলেট মহানগরের ৩৫নং ওয়ার্ডের মেজরটিলা চামেলীবাগ আবাসিক এলাকায় ভূমিধসে একটি বাসার ৩ জন আটকা পড়েছেন। ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার তৎপরতা চালাচ্ছে। এখনও হতাহতের খবর পাওয়া যায়নি।

এ বিষয়ে ওসি হারুনূর রশীদ বলেন, সকাল ৮টার দিকে খবর পেয়ে আমাদের একটি টিম ঘটনাস্থলে যায়। পুলিশ এবং ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। আধাপাকা একটি ঘরের ওপরে ভূমিধস হয়েছে। এর নিচে ৩ জন লোক আটকা পড়েছেন।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। শেষ খবর পাওয়া পর্যন্ত মাটির নিচে আটকা পরা তিনজনকে উদ্ধারের প্রক্রিয়া চলছে।

Tag :
জনপ্রিয়

অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান

ভারি বৃষ্টিতে সিলেটের ইসলামপুরের চামেলিবাগে পাহাড়ধস, নিখোঁজ ৩

Update Time : ০৫:২৫:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১০ জুন ২০২৪