ঢাকা ১১:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শুক্রবার পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ ফকির হত্যার আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন রাষ্ট্রপতি আন্দোলন কতদিন চলবে, যা বলছে ককরোচ পার্টি ভারতের বিভিন্ন রাজ্যে প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়েছে হোটেলকক্ষের গোপন ক্যামেরা শনাক্ত করুন মোবাইল দিয়েই গাজী নজরুলকে বহিষ্কার করেছে জামায়াত ফরিদপুরে যাত্রা শুরু করল ‘পেয়ালা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’ ফরিদপুরে নারীর মানসিক স্বাস্থ্য: সচেতনতা, সহমর্মিতা ও করণীয় বিষয়ক নন্দিতা সুরক্ষার কর্মশালা অনুষ্ঠিত

ভিপি নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নূরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।

যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আশরাফুল ইসলাম সজীব বাদি হয়ে শাহবাগ থানায় মামলাটি করেন।

মামলার বিবরণী থেকে জানা যায়, নুরুল হক নুর তার ফেসবুক পেজ থেকে গত ১৪ এপ্রিল ধর্মীয় উস্কানিমূলক ও আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের ধর্মীয় মূল্যবোধে আঘাত করে এমন আপত্তিকর আক্রমণাত্মক বক্তব্য দেন। পরে এই বক্তব্য অজ্ঞাতনামা অসংখ্য ফেসবুক আইডি ও পেজে ছড়িয়ে পড়ে। বহু মানুষ এতে লাইক কমেন্টও করেছে। এরমধ্যে রাষ্ট্রবিরোধী কমেন্টও আছে। এতে দেশের সাধারণ জনগণ বিভ্রান্তির মধ্যে পড়ে আইনশৃঙ্খলা পরিপন্থি কাজে নিজেকে জড়িয়ে ফেলতে পারে।

এজাহারে আরও বলা হয়েছে, নুরের বক্তব্য বিভিন্ন সম্প্রদায় ও শ্রেণির মধ্যে শত্রুতা, বিদ্বেষ ও ঘৃণা ছড়ানোসহ সাম্প্রদায়িক সম্প্রীতি বিনিষ্ট, অস্থিরতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। এজন্য বিবাদী ও তার সহযোগী বা সমর্থকদের আইনের আওতায় আনা দরকার।

রোববার ওসি মামুন অর রশিদ বলেন, ধর্মীয় মূল্যবোধে আঘাত করে ফেইসবুকে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের বেশ কয়েকটি ধারায় মামলা হয়েছে।

Tag :
জনপ্রিয়

শুক্রবার পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

ভিপি নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

Update Time : ০৬:১৯:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৮ এপ্রিল ২০২১