ঢাকা ০৬:৪১ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দেশের বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে আরেকটি বিপ্লব আসন্ন, প্রস্তুতি নেওয়ার আহ্বান শেষ মুহুর্তে শেখ হাসিনার সাথে যা ঘটেছিল! আলোচনা ব্যর্থ হলে ইরানকে ‘খুব কঠোরভাবে আঘাত’ করা হবে: ট্রাম্পের হুঁশিয়ারি আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার: প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা দিল্লিতে শেখ হাসিনার অনুষ্ঠানের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধনের পর ঘুরে ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আজ ঐতিহাসিক ৫ আগস্ট, জুলাই গণঅভ্যুত্থান দিবস আজকের নামাজের সময়সূচি: ৫ আগস্ট ২০২৬

ভেতরে লাশ আছে কিনা সকালে খোঁজা হবে : ফায়ার ব্রিগেডের ডিজি

ফায়ার ব্রিগেডের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসেন জানিয়েছেন, সেজান জুস কারখানার আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। ষষ্ঠ তলায়ও আগুন নেই। তবে কিছু ধোঁয়া বের হচ্ছে। যেসব বস্তুতে আগুন জ্বলছিল সেখানে পানি দিলে ধুঁয়া বের হচ্ছে। ফলে বাইরে থেকে দেখলে মনে হচ্ছে ভবন থেকে ধোঁয়া বের হচ্ছে। তারপরেও শুক্রবার সারারাত ও শনিবার ভবনে ডাম্পিং করা হবে। সকালে ভেতরে কোথাও কারো কোনো লাশ আছে কিরনা তা খুঁজে দেখা হবে।

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে কারখানাটির ক্ষতিগ্রস্ত প্রতিটি ফ্লোর পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের ব্রিফকালে একথা বলেন।

তিনি বলেন, আগুনে ক্ষতিগ্রস্ত ভবনটি পরিদর্শন করে দেখা গেছে যে ভবনের প্রতিটি ফ্লোরে কাখানার পাশাপাশি গোডাউন ছিল। যেখানে বিপুল পরিমাণ দাহ্য পদার্থ ছিল। যে কারণে আগুন দ্রুত ছড়িয়েছে। মৃত্যু ও ক্ষয়ক্ষতিও বেড়েছে। রাতের মধ্যেই পুরো ছয় তলা ভবনের ডাম্পিংয়ের কাজ শেষ হবে। পাঁচ তলার ফ্লোরে সার্চ করে কোনো লাশ পাওয়া যায়নি।

এদিকে ঘটনা তদন্তে সংস্থার পরিচালক (অপারেশন) লে. কর্নেল জিল্লুর রহমানের নেতৃত্বে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যত দ্রুত সম্ভব কমিটিকে রিপোর্ট দিতে বলা হয়েছে।

ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসেন বলেন, এই কারখানাটির প্রতিটি ফ্লোরের আয়তন প্রায় ৩৪ হাজার ফুট। এতো বড় ভবনে দু’টি সিঁড়ি দিয়ে কোনোভাবে হয় না। এখানে কমপক্ষে চারটি সিঁড়ি থাকা প্রয়োজন ছিল। ভবনটিতে সাত হাজার শ্রমিক কাজ করতেন। করোনায় চলমান লকডাউনে কিছু ইউনিটের কার্যক্রম বন্ধ থাকায় চার হাজার শ্রমিক ছুটিতে রয়েছেন। বাকি তিন হাজার শ্রমিক বৃহস্পতিবার কারখানায় কাজ করেছেন বলে জানা গেছে।

Tag :

দেশের বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে আরেকটি বিপ্লব আসন্ন, প্রস্তুতি নেওয়ার আহ্বান

ভেতরে লাশ আছে কিনা সকালে খোঁজা হবে : ফায়ার ব্রিগেডের ডিজি

Update Time : ০৬:৫৫:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুলাই ২০২১