ঢাকা ১০:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১৬ অক্টোবর ২০২৬ ফরিদপুরের শতবর্ষী ঐতিহ্যবাহী বাকীগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রথম অ্যালামনাই কনফারেন্স আগামী ২৪ অক্টোবর ফরিদপুর জেলা পরিষদের ৬০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের

ভেনেজুয়েলায় সংঘর্ষে পুলিশসহ নিহত ২৬

ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে একটি অপরাধী গোষ্ঠীর সঙ্গে পুলিশের সংঘর্ষে চার পুলিশ কর্মকর্তাসহ ২৬ জন নিহত হয়েছেন। গত কয়েকদিন ধরে চলা এ সংঘর্ষের ঘটনায় আরও অন্তত ৩৮ জন আহত হয়েছেন।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী কারমেন মেলেনদেজের বরাত দিয়ে  রয়টার্স জানিয়েছে, শহরের উত্তরপশ্চিম অংশে কয়েকদিন ধরে চলা ব্যাপক গোলাগুলির পর হতাহতের এ হিসাব পাওয়া গেল।
সংঘর্ষ চলাকালে রাজধানীর ওই অংশের বাসিন্দারা ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যায় ও কয়েকটি এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়।
অপরাধী গোষ্ঠীটি শহরটির কোতা ৯০৫ এলাকার বাইরে নিজেদের নিয়ন্ত্রণ বিস্তৃত করার উদ্যোগ নিলে নগর কর্তৃপক্ষ তাদের হটিয়ে দেয়, এতে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।
রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে মেলেনদেজ জানান, সংঘর্ষে ১০ পুলিশ কর্মকর্তা আহত এবং ২২ অপরাধী নিহত হয়েছেন। এ সময় ২৮ বেসামরিকও আহত ও কয়েকজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন তিনি।
তবে কতোজন বেসামরিক নিহত হয়েছেন তা নির্দিষ্ট করে জানাননি তিনি। মানবাধিকার কর্মীরা জানিয়েছেন, সংঘর্ষ চলাকালে ছিটকে আসা গুলিতে চার বেসামরিক নিহত হয়েছেন।
মেলেনদেজের পাশে বসা ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ অভিযোগ করেন, কোতা ৯০৫ এলাকা নিয়ন্ত্রণকারী অপরাধী গোষ্ঠীর সঙ্গে কয়েকজন সরকারবিরোধী রাজনীতিকের সম্পর্ক আছে।
তবে নিজের অভিযোগের বিষয়ে তিনি কোনো প্রমাণ দেননি বলে জানিয়েছে রয়টার্স।
পুলিশের ওই অভিযানে ‘কলম্বিয়ান প্যারামিলিট্যারি’ গোষ্ঠীর তিন অভিযুক্ত সদস্যকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
ভেনেজুয়েলার সরকারবিরোধী আন্দোলনকারী ও বিরোধী রাজনীতিকরা অপরাধ দমনে চালানো অভিযানগুলোতে বেসামরিক হতাহতকে উপেক্ষা করা ও তাদের সংখ্যা আড়াল করার জন্য প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে অভিযোগ জানিয়ে আসছেন।
Tag :

আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

ভেনেজুয়েলায় সংঘর্ষে পুলিশসহ নিহত ২৬

Update Time : ০৬:৩৬:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১১ জুলাই ২০২১