ঢাকা ০৪:২০ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নির্মাণাধীন স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে সরকারের নাম ব্যবহার করে কোনো ধরনের অপকর্মে জড়ালে তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন যুক্তরাষ্ট্র সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী জাতিসংঘেও ভারত-পাকিস্তান উত্তেজনা, উত্তপ্ত বাক্য বিনিময় হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের ইতোমধ্যেই ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণ’ রয়েছে, ‘বিপুল পরিমাণ তেল’ যাচ্ছে: ট্রাম্প আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ফরিদপুরে ইবিএলের স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৩ জনের মৃত্যু ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু

মধুমতি নদীতে ডুবে রাজেন্দ্র কলেজের শিক্ষার্থীর মৃত্যু

মাহবুব পিয়াল,ফরিদপুর: ফরিদপুরের আলফাডাঙ্গায় মধুমতি নদীতে গোসল করতে নেমে আকিদুল ইসলাম নামে সরকারি রাজেন্দ্র কলেজের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।  শনিবার(২৯ জুলাই) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

নিহত আকিদুল আলফাডাঙ্গার বুড়াইচ ইউনিয়নের খোলাবাড়িয়া গ্রামের মো. মিলন মোল্লার একমাত্র ছেলে। সে ফরিদপুরের রাজেন্দ্র কলেজের সমাজ বিজ্ঞান বিভাগে অনার্সের ২য় বর্ষের ছাত্র ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বুড়াইচ ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল ওহাব পান্নু বলেন, শনিবার দুপুরে খোলাবাড়িয়া গ্রামে মধুমতি নদীতে গোসল করতে নামে আকিদুল। কিছুক্ষণ পর তার মা সুফিয়া বেগম গিয়ে ছেলেকে ঘাটে দেখতে না পেয়ে হাউমাউ করে কান্নাকাটি করতে থাকেন। পরে স্থানীয়রা নদীতে নেমে খোঁজাখুঁজি করে আকিদুলকে উদ্ধার করে আলফাডাঙ্গা উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে আকিদুল মৃগী রোগী ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তার বাবা একজন দরিদ্র দিনমজুর। অনেক কষ্টেশিষ্টে একমাত্র ছেলেকে তারা পড়াশুনা করিয়ে বড় করে তুলছিলেন। এ ঘটনার পর তার মা সুফিয়া বেগম ও খালা নছিরননেসা বিলাপ করতে করতে বারবার মূর্ছা যান।

Tag :

নির্মাণাধীন স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে

মধুমতি নদীতে ডুবে রাজেন্দ্র কলেজের শিক্ষার্থীর মৃত্যু

Update Time : ০৪:৫৫:১১ অপরাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০২৩