ঢাকা ০২:৩৬ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী একদিনের ব্যবধানে দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৮ আগস্ট ২০২৬ রাষ্ট্রপতি নির্বাচন: ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন সিলেট ও বগুড়ায় বাস দুর্ঘটনায় নিহত ১৭, আহত ৫০ সৌদি আরব উত্তর ও দক্ষিণ দিক থেকে একযোগে বড় ধরনের সমন্বিত হামলার আশঙ্কা করছে দেশের কয়েকটি অঞ্চলে ভারি বর্ষণের সতর্কবার্তা, ১০ জেলায় বন্যার পূর্বাভাস থাইল্যান্ডের স্কুলে ১৪ বছরের শিক্ষার্থীর গুলিতে নিহত অন্তত ৬, আহত ১৫ জন শেখ হাসিনার অনুষ্ঠানের আয়োজনে ভারত সরকারের কোনো ভূমিকা ছিল না: রণধীর জয়সওয়াল

মমেকের করোনা ইউনিটে আরো ৬ জনের মৃত্যু

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:০৩:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ অগাস্ট ২০২১
  • ২৬৩ Time View
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরো ৬ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে তিনজন করোনা শনাক্ত হয়ে এবং তিনজন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
শুক্রবার (২৭ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন।
তিনি জানান, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টার মধ্যে ইউনিটটিতে করোনায় মারা যাওয়া তিনজনের মধ্যে ময়মনসিংহ, নেত্রকোনা ও জামালপুরের একজন করে রয়েছেন। তারা হলেন ময়মনসিংহের ফুলপুরের তোহিদা খাতুন (৫০), নেত্রকোনার কেন্দুয়ার ফজলুল রহমান (৫০) ও জামালপুরের দেওয়ানগঞ্জের মমতাজ উদ্দিন (৬৪)।
এ ছাড়া ওই সময়ের মধ্যে করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া তিনজনের মধ্যে জামালপুরের দুজন ও অন্যজন ময়মনসিংহ জেলার বাসিন্দা। তারা হলেন জামালপুর সদরের রহমত আলী (৬৪) ও রহমত ইসলাম (৩০) এবং ময়মনসিংহ সদরের মোছা. পারভীন আক্তার।
ডা. মুন আরো জানান, করোনা ইউনিটটে বর্তমানে রোগী ভর্তি আছেন ১৭৬ জন। এর মধ্যে ১৫ জন আইসিইউতে আছেন। ওই সময়ে নতুন রোগী ভর্তি হয়েছেন ১৫ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৯ জন।
এদিকে জেলায় এক দিনে ৪২৭ জনের নমুনা পরীক্ষায় ৫৬ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ১১ শতাংশ বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম।
Tag :

ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

মমেকের করোনা ইউনিটে আরো ৬ জনের মৃত্যু

Update Time : ০৫:০৩:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ অগাস্ট ২০২১