ঢাকা ০৩:৩২ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ঈদুল আজহার আগে নখ ও চুল কাটা নিয়ে ইসলামি বিধান কী? দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাজুস ১৫ বছর পর পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতায় ফের পালাবদল, সরকার গঠনের পথে বিজেপি নিজের আসনেই বড় ব্যবধানে হেরেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হরমুজ প্রণালিতে কোনো মার্কিন যুদ্ধজাহাজে হামলা হয়নি, যুক্তরাষ্ট্রের দাবি পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো ফুটেছে ‘পদ্ম’: মোদি ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে রেকর্ড ১৭ শিশুর প্রাণহানি ফরিদপুরে দৈনিক ফতেহাবাদ পত্রিকার ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা বিজেপি এগিয়ে এক নজরে বিশ্ব সংবাদ: ৩ মে ২০২৬

ময়মনসিংহে আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৭:৪০:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ৩ ডিসেম্বর ২০২২
  • ২৩৯ Time View
জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার বেলা দুপুর ১২টার দিকে ত্রিবার্ষিক সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

ময়মনসিংহ নগরীর সার্কিট হাউস ময়দানে আওয়ামী লীগের এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে আছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এছাড়া আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মো. আবদুর রাজ্জাক ও যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি অতিথি হিসেবে সম্মেলনে উপস্থিত আছেন। সম্মেলনে অন্তত পাঁচ লাখ নেতা-কর্মীর সমাগম হবে বলে আশা করছেন আওয়ামী লীগের নেতা–কর্মীরা।

সার্কিট হাউস মাঠের উত্তর পার্শ্বে নির্মাণ করা হয়েছে ১২০ ফুট দৈর্ঘ্যের ও ৮০ ফুট প্রস্থের দৃষ্টিনন্দন নৌকাকৃতির মঞ্চ। প্রায় এক সপ্তাহ ধরে চলে সম্মেলনের মঞ্চ তৈরির কাজ। মঞ্চ তৈরিতে কাজ করেছেন প্রায় অর্ধশত শ্রমিক।

সবশেষ ২০১৬ সালের ৩০ এপ্রিল ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলন হয়। পরে একই বছরের ১০ অক্টোবর অ্যাডভোকেট জহিরুল হক খোকাকে সভাপতি এবং অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুলকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক করা হয়। এ ছাড়া মহানগর কমিটিতে এহতেশামুল আলম সভাপতি এবং সাধারণ সম্পাদক হিসেবে মোহিত উর রহমান শান্তর নাম ঘোষণা করা হয়।

ময়মনসিংহে আওয়ামী লীগের এই সম্মেলনের মাধ্যমে জেলা ও মহানগর ইউনিটে ঘোষণা করা হবে নতুন কমিটি। নতুন নেতৃত্ব কাদের হাতে যাচ্ছে, এ নিয়ে কয়েক দিন ধরে চলছে আলোচনা-সমালোচনা। পুরো নগরী নেতাদের পোস্টার, ব্যানার, ফেস্টুন আর তোরণে ছেয়ে গেছে।

জেলা আওয়ামী লীগের সভাপতি পদপ্রত্যাশীরা হলেন- বর্তমান সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা, সহ-সভাপতি সংসদ সদস্য নাজিম উদ্দিন আহমেদ, ফারুক আহমেদ খান, অ্যাডভোকেট পীযুষ কান্তি ও অ্যাডভোকেট জালাল উদ্দিন খান সহ আরও বেশ কয়েকজন।

সাধারণ সম্পাদক পদপ্রত্যাশীরা হলেন- মহানগরের সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত, বর্তমান জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এমএ কুদ্দুস, শওকত জাহান মুকুল, সাংগঠনিক সম্পাদক আহমেদ আলী আকন, শরীফ আহমেদ এবং প্রচার সম্পাদক আহসান আজাদসহ আরো বেশ কয়েকজন।

মহানগর আওয়ামী লীগের সভাপতি পদ পেতে প্রচারণা চালাচ্ছেন বর্তমান সভাপতি এহতেশামুল আলম, সিটি মেয়র ইকরামুল হক টিটু ও সাদেক খান মিল্কী টজু প্রমুখ।

সাধারণ সম্পাদক পদে প্রার্থীরা হলেন- বর্তমান কমিটির সহ-সভাপতি অধ্যাপক গোলাম ফেরদৌস জিল্লু, কাউন্সিলর মাহবুবুর রহমান দুলাল, যুগ্ম সম্পাদক হোসাইন জাহাঙ্গীর বাবু ও সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হক প্রমুখ।

এদিকে ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তার প্রস্তুতি।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ কামাল আকন্দ বলেন, সম্মেলনের পুরো জায়গা সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে। বিশৃঙ্খলা এড়াতে মোতায়েন করা হয়েছে পাঁচ শতাধিক পুলিশ। গোয়েন্দা নজরদারিও রয়েছে।

Tag :
জনপ্রিয়

ঈদুল আজহার আগে নখ ও চুল কাটা নিয়ে ইসলামি বিধান কী?

ময়মনসিংহে আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন

Update Time : ০৭:৪০:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ৩ ডিসেম্বর ২০২২