ঢাকা ০৬:০৪ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
হামে শিশু মৃত্যু: ইউনূস ও নূর জাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত হামে শিশু মৃত্যু: ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ইরান থেকে নতুন করে একাধিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ভূখণ্ডের দিকে শনাক্ত: : আইডিএফ রামিসা হত্যাকাণ্ডের বিচার ও তদন্ত সংশ্লিষ্টদের ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম একলাফে ব্যারেলপ্রতি তিন ডলারেরও বেশি বেড়ে গেছে তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট স্থগিত করেছে ইরান জেরুজালেমসহ বিস্তীর্ণ এলাকায় অনবরত বাজছে যুদ্ধকালীন সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ তেহরানসহ দেশের একাধিক গুরুত্বপূর্ণ শহরে তীব্র হামলা চালিয়েছে ইসরায়েল, যুদ্ধ ফের তীব্র হওয়ার শঙ্কা ভুটানে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল বাংলাদেশসহ এশিয়ার পাঁচটি দেশ ফিলিপাইনের ভূমিকম্পের জেরে প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়ার উপকূলে সুনামি

মহাগুরুত্বপূর্ণ ম্যাচে স্বাগতিক ওমানকে ১৫৪ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৪:১৬:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১
  • ৩০৩ Time View

মহাগুরুত্বপূর্ণ ম্যাচে স্বাগতিক ওমানকে ১৫৪ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে সবকটি উইকেটের বিনিময়ে ১৫৩ রান সংগ্রহ করতে সক্ষম হয়েছে রিয়াদ বাহিনী। অর্থাৎ আরব দেশটির বিপক্ষে অলআউটের লজ্জাবরণ করলো ডমিঙ্গোর শীর্ষরা।

এর আগে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। মঙ্গলবার (১৯ অক্টোবর) ওমানের আল-আমিরাত স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিকদের মুখোমুখি হয়েছে টাইগাররা।

আজ বাংলাদেশ দলে একটি পরিবর্তন আনা হয়েছে। ওপেনিংয়ে সৌম্য সরকারের বদলি হিসেবে একাদশে ফিরেছেন নাইম শেখ। তিনি দারুণভাবে আস্থার প্রতিদান দিয়েছেন। করেছেন দলের পক্ষে সর্বোচ্চ ৬৪ রান। ৫০ বলে সাজানো তার এই ইনিংসটিতে ছিল চারটি ৬ ও তিনটি ৪- এর মার।

শুরুর চাপ সামাল দিয়ে সাকিব আল হাসানের সঙ্গে তিনি দুর্দান্ত একটি জুটি গড়ে তোলেন। দু’জনের ব্যাট থেকে এসেছে ৮০ রান। এর মধ্যে ২৯ বলে ৪২ রান করেছেন সাকিব। এছাড়া শেষ দিকে অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের ১০ বলে ১৭ রানের ক্যামিও ইনিংসের ওপর ভর করে ১৫৩ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করাতে সক্ষম হয় লাল-সবুজ বাহিনী।

Tag :

হামে শিশু মৃত্যু: ইউনূস ও নূর জাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত

মহাগুরুত্বপূর্ণ ম্যাচে স্বাগতিক ওমানকে ১৫৪ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ

Update Time : ০৪:১৬:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১