ঢাকা ০১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী নয়েস ঢাকায় আসছেন রবিবার

পাঁচদিনের সফরে ঢাকায় আসছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের জনসংখ্যা, শরণার্থী ও অভিবাসনবিষয়ক সহকারী মন্ত্রী জুলিয়েটা ভ্যালস নয়েস।
রবিবার (০৩ ডিসেম্বর) ঢাকায় আসার কথা রয়েছে তারা।
সফরে তিনি কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী ক্যম্প পরিদর্শন করবেন।
মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে কিছু সংখ্যক রোহিঙ্গা নিতে আগ্রহী। প্রথম পর্যায়ে দেশটি বাংলাদেশ থেকে অর্ধশতাধিক রোহিঙ্গা নেবে। এ লক্ষ্যে উভয়পক্ষের মধ্যে আলোচনা চলছে। জুলিয়েটা ভ্যালস নয়েস সফরকালে বিষয়টি আলোচনায় উঠবে বলে আশা করা হচ্ছে।
রাশিয়া- ইউক্রেন যুদ্ধ ও বৈশ্বিক রাজনীতি নিয়েও সরকারের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হতে পারে নয়েসের। একই সঙ্গে রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা করবেন তিনি।
ঢাকা সফরকালে বেশ কয়েকজন মন্ত্রী ও সরকারি-বেসরকারি প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন জুলিয়েটা ভ্যালস নয়েস।
সফর শেষে আগামী ৭ ডিসেম্বর থাইল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন তিনি।
Tag :

Update Time : ০৫:৩৪:১২ অপরাহ্ন, শনিবার, ৩ ডিসেম্বর ২০২২