ঢাকা ১০:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান বড় পরিসরে সম্প্রসারণের পরিকল্পনা স্থগিত করেছেন ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ২৬ জুলাই ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস বরেণ্য কবি ও সাংবাদিক শেখ শামসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা: বাংলা একাডেমি থেকে মরণোত্তর সম্মাননার দাবি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ব্যতীত আন্দোলন থামবে না: ককরোচ জনতা পার্টির মুখপাত্র আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা চীন বা রাশিয়া যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, সেটি তাদের জন্য ‘খুবই খারাপ’ হবে: ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ২৫ জুলাই ২০২৬

মাসের ব্যবধানে ডিমের দামে কিছুটা স্বস্তি ফিরেছে

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০১:১০:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ডিসেম্বর ২০২২
  • ২৫০ Time View
খুচরা বাজারে এক মাস আগে ডিমের হালি ছিল ৫০ টাকা। তবে মাসের ব্যবধানে ডিমের দামে কিছুটা স্বস্তি ফিরেছে। প্রতিটিতে আড়াই টাকা কমে বাজারে এখন ডিমের ডজন বিক্রি হচ্ছে ১২০ টাকায়, যা ১৫০ টাকায় ঠেকেছিল।
রাজধানীর মালিবাগ কাঁচাবাজারের ডিম বিক্রেতা আতাউল্লাহ জানান, গত দুই সপ্তাহ ডিমের দাম কমেছে। বাজারে ডিমের সংকট নেই, সরবরাহও আছে প্রচুর।
ঢাকার পাইকারি বাজারের ব্যবসায়ীরা বলছেন, শীত মৌসুম চলে আসায় ডিমের চাহিদা কিছুটা কমেছে। চাহিদা কম থাকায় ডিমের দামও কমেছে। তাছাড়া বিগত সময়ে ডিমের দাম বেশি থাকায় খামারিরা বেশি করে মুরগি পালন করেছেন। বাজারে এ জন্য সরবরাহও ভালো।
তেজগাঁও এলাকায় ডিমের আড়তের পাইকারি বিক্রেতা আসলাম কিবরিয়া জানান, প্রতি ডজন বাদামি রঙের ডিমের পাইকারি দাম ১১০ টাকা। এক সপ্তাহের ব্যবধানে প্রতি ১০০ ডিমে ৬০ থেকে ৮০ টাকা কমেছে। এখন ডিমের দাম স্বাভাবিক হয়ে এসেছে। তবে খাদ্যের দাম বৃদ্ধির ফলে ডিম উৎপাদন খরচ অনেক বাড়তি।
সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্যমতে, মাসের ব্যবধানে ডিমের দাম ১৯ দশমিক ৫৯ শতাংশ কমেছে। ঢাকায় বাজারভেদে ডিম বিক্রি হচ্ছে ৩৮ থেকে ৪০ টাকা হালি। যা গত মাসে ছিল ৪৭ থেকে ৫০ টাকা। তবে বছরের ব্যবধানে ডিমের দাম বেড়েছে। গত বছর এ সময়ে প্রতি হালি ডিম ৩২ থেকে ৩৫ টাকায় বিক্রি হয়েছে।
Tag :
জনপ্রিয়

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান বড় পরিসরে সম্প্রসারণের পরিকল্পনা স্থগিত করেছেন ট্রাম্প

মাসের ব্যবধানে ডিমের দামে কিছুটা স্বস্তি ফিরেছে

Update Time : ০১:১০:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ডিসেম্বর ২০২২