ঢাকা ০৬:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মির্জা ফখরুলের বাসার সবাই করোনায় আক্রান্ত

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:০০:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জানুয়ারী ২০২২
  • ৩০০ Time View

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার স্ত্রী রাহাত আরা বেগমের পর তার বাসায় অবস্থানরত কন্যা, ভাই-ভাবীসহ সবাই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম আজ শুক্রবার বিকালে মির্জা ফখরুলের স্বাস্থ্যের খোঁজখবর নিতে তার উত্তরার বাসায় যান।

ডা. রফিকুল ইসলাম বলেন, বিএনপি মহাসচিবসহ তার বাসার সবাই করোনাভাইরাসে আক্রান্ত। তারা বাসা থেকেই নিয়মিত চিকিৎসা নিচ্ছেন। ফখরুল ইসলামের করোনা আক্রান্ত হওয়ার দ্বিতীয় সপ্তাহে চলছে। বাসার অন্যরা পর্যায়ক্রমে করোনাভাইরাসে আক্রান্ত হন। মির্জা ফখরুলের সামান্য কাশি ছাড়া অন্য কোনো সমস্যা নেই। আগামী বুধবার আবারও তার করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন ডা. জাহিদুল কবির, ডা. তৌহিদুর রহমান আউয়াল, ডা. সাইফুল আলম বাদসা, ডা. সাখাওয়াত রাজিব ও শেষ বর্ষের শিক্ষার্থী মুনতাসীর হাসান। তারা প্রায় ১ ঘণ্টা যাবত মহাসচিবের পাশে ছিলেন এবং শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন।

Tag :
জনপ্রিয়

মির্জা ফখরুলের বাসার সবাই করোনায় আক্রান্ত

Update Time : ০৫:০০:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জানুয়ারী ২০২২