ঢাকা ০৬:২৪ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফরিদপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুছ অনুষ্ঠিত আজকের নামাজের সময়সূচি: ২৬ আগস্ট ২০২৬ ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা কাউকে বন্ধ কিংবা থামিয়ে রাখার কোনো মানসিকতা বর্তমান সরকারের নেই: তথ্যমন্ত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামের পতন দেখা গেলেও বাংলাদেশের বাজারে ঘটলো ঠিক উল্টো ঘটনা শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলার হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার ইরানের আয়ের সব উৎস বন্ধে কঠোর নিষেধাজ্ঞা ঘোষণা যুক্তরাষ্ট্রের আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার হাইকোর্টের রায় আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২৫ আগস্ট ২০২৬

মুক্তির প্রথম ধাপেই এক হাজার কোটি রুপি আয় করলো কিং খানের ‘পাঠান’

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:১৭:১৯ অপরাহ্ন, বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০২৩
  • ২৫২ Time View

মুক্তির প্রথম ধাপেই এক হাজার কোটি রুপি আয় করলো কিং খানের ‘পাঠান’। বিশ্বব্যাপী এই আয় ১২২ মিলিয়নেরও বেশি। হিন্দি ছবির ইতিহাসে ‘দঙ্গল’কে হার মানালো ‘পাঠান’র এই আয়।

মঙ্গলবার যশরাজ ফিল্মসের টুইটের বরাতে এ খবর জানায় কলকাতার আনন্দবাজার পত্রিকা।

টুইটে পাঠান সিনেমার একটি পোস্টার পোস্ট করা হয়েছে। যেখানে লেখা আছে, বিশ্বজুড়ে সার্বিক আয় ১,০০০ কোটি রুপি (১২ কোটি ২০ লাখ ৮০ হাজার ডলার)। শুধু ভারতে আয় ৬২৩ কোটি এবং ভারতের বাইরে থেকে আয়ের পরিমাণ ৩৭৭ কোটি রুপি।

হিন্দি ছবির ইতিহাসে ১০০০ কোটির মাইলফলক ছাড়াল ‘পাঠান’। এতদিন এই এলিট ক্লাবের একমাত্র বলিউড ছবি ছিল আমির খানের ‘দঙ্গল’। এর পাশাপাশি প্রভাসের ‘বাহুবলী ২’, রামচরণ-জুনিয়র এনটিআর জুটির ‘আরআরআর’ এবং যশের ‘কেজিএফ ২’ সাফল্যের সঙ্গে ১০০০ কোটির মাইলস্টোন ছুঁতে সফল হয়েছিল। পাঁচ নম্বর ভারতীয় ছবি হিসেবে ২৭ দিনে এই নজির গড়ল পরিচালক সিদ্ধার্থ আনন্দের ‘পাঠান’।

গত ২৫ জানুয়ারি হিন্দি, তামিল, তেলেগু ভাষায় মুক্তি পেয়েছিল ‘পাঠান’। চার বছর পর ছবিটির মাধ্যমে বড় পর্দায় ফিরলেন বলিউড তারকা শাহরুখ খান। তাই ‘পাঠান’-কে ঘিরে উত্তেজনা চরমে ছিল। ছবিটির প্রদর্শনকে ঘিরে বিরোধ, দীপিকার গেরুয়া বিকিনি বিতর্কসহ নানা বাধা পার করে ‘পাঠান’ ভারতীয় ছবির ইতিহাসে এক নতুন নজির সৃষ্টি করল। ‘পাঠান’ ভারতীয় বক্স অফিসে আগেই ‘বাহুবলী’-র মতো ছবিকে টেক্কা দিয়েছে। এবার কিং খানের ছবিটি সারা বিশ্বের বুকে নতুন নজির সৃষ্টি করল।

Tag :
জনপ্রিয়

ফরিদপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুছ অনুষ্ঠিত

মুক্তির প্রথম ধাপেই এক হাজার কোটি রুপি আয় করলো কিং খানের ‘পাঠান’

Update Time : ০৫:১৭:১৯ অপরাহ্ন, বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০২৩