ঢাকা ১২:৩২ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফরিদপুরে সদ্য নির্বাচিত যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক কামরুল হাসান খান সাইফুলকে সংবর্ধনা ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান বড় পরিসরে সম্প্রসারণের পরিকল্পনা স্থগিত করেছেন ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ২৬ জুলাই ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস বরেণ্য কবি ও সাংবাদিক শেখ শামসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা: বাংলা একাডেমি থেকে মরণোত্তর সম্মাননার দাবি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ব্যতীত আন্দোলন থামবে না: ককরোচ জনতা পার্টির মুখপাত্র আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা চীন বা রাশিয়া যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, সেটি তাদের জন্য ‘খুবই খারাপ’ হবে: ট্রাম্প

মোদির সঙ্গে দেখা করলেন মাশরাফী-সাকিব-সালমারা

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১০:১৭:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ মার্চ ২০২১
  • ৪৩৪ Time View

নরেন্দ্র মোদি ও সাকিব্ আল হাসান, ছবি : অনলাইন থেকে সংগৃহীত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে দুই দিনের এক রাষ্ট্রীয় সফরে ঢাকা পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

দুপুরে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন দেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের পাশাপাশি ছিলেন নারী ক্রিকেট দলের দুই তারকা জাহানারা আলম ও সালমা খাতুন।

পরে মোদির সঙ্গে দাঁড়িয়ে ছবিও তুলেন তারা। যেখানে সামনের সারিতে ভারতীয় প্রধানমন্ত্রীর বাঁ পাশে ছিলেন সাকিব আল হাসান ও মাশরাফী বিন মোর্ত্তজা। ডান পাশে নারী দলের অধিনায়ক সালমা খাতুন ও জাহানারা আলম।

মোদি ও সাকিব এ সময় দুইজন কুশল বিনিময় করেন।  সাকিব ছাড়াও মোদির সঙ্গে দেখা করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এবং প্রমীলা ক্রিকেটার সালমা খাতুন ও জাহানারা আলম।

মোদির সঙ্গে দেখা করে উচ্ছ্বসিত সাকিব।  নিজেকে সম্মানিত বোধ করছেন।

ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে সাকিব জানান, মোদির সঙ্গে দেখা হওয়ায় নিজেকে সৌভাগ্যবান মনে করছেন তিনি। ‘প্রধানমন্ত্রী মোদির সঙ্গে দেখা করতে পেরে আমি সম্মানিত বোধ করছি।  আমি আশা করি তার সফর দুই দেশের জন্যই ফলপ্রসূ হবে। ভারতে তার নেতৃত্ব অসাধারণ। আমি আশা করি তিনি ভারতের উন্নতির জন্য ভবিষ্যতেও কাজ করে যাবেন এবং আমাদের সঙ্গে ভারতের সম্পর্ক দিন দিন আরো ভালো হবে’।

বাংলাদেশে নেমেই সাভারে জাতীয় স্মৃতিসৌধে একাত্তরে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান নরেন্দ্র মোদি। গোপালগঞ্জে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাবেন তিনি। সফরে গোপালগঞ্জের ওড়াকান্দিতে মতুয়া সম্প্রদায়ের মন্দিরেও যাবেন ভারতীয় প্রধানমন্ত্রী।

শুক্রবার সকালে তাকে বহনকারী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।  বিমানবন্দরেই নরেন্দ্র মোদীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Tag :
জনপ্রিয়

ফরিদপুরে সদ্য নির্বাচিত যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক কামরুল হাসান খান সাইফুলকে সংবর্ধনা

মোদির সঙ্গে দেখা করলেন মাশরাফী-সাকিব-সালমারা

Update Time : ১০:১৭:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ মার্চ ২০২১