ঢাকা ০৭:২৩ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহ মেডিকেলে একদিনে ৫ মৃত্যু

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৮:০২:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১
  • ৩৪৭ Time View

গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে আরও পাঁচজন মারা গেছেন। এদের মধ্যে একজন করোনায় এবং উপসর্গে চারজনের মৃত্যু হয়েছে।

বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন।

তিনি জানান, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টার মধ্যে ইউনিটটিতে নুরুল ইসলাম (৬৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। তিনি ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বাসিন্দা।

এ ছাড়াও ওই সময়ের মধ্যে করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া চারজনের মধ্যে তিনজনই ময়মনসিংহের। অন্যজন জামালপুরের বাসিন্দা।

মৃতরা হলেন, ময়মনসিংহের ভালুকার রুবেল মিয়া (৩৬), গফরগাঁওয়ের হীরা (৬০), গৌরীপুরের রাজিয়া সুলতানা (৮০) ও জামালপুর সদরের হাতেম আলী (৭২)।

ডা. মুন আরও জানান, করোনা ইউনিটটে বর্তমানে রোগী ভর্তি আছেন ১৪৬ জন। এর মধ্যে ১০ জন আইসিইউতে আছেন। ওই সময়ে নতুন রোগী ভর্তি হয়েছেন ১১ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৩ জন।

এদিকে জেলায় এক দিনে ৬১২ জনের নমুনা পরীক্ষায় ৭৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১২ দশমিক ৪২ শতাংশ বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম।

Tag :

ময়মনসিংহ মেডিকেলে একদিনে ৫ মৃত্যু

Update Time : ০৮:০২:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১