ঢাকা ০৩:৫০ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহ মেডিকেলে করোনায় আরও ১৬ মৃত্যু

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৪:৪০:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ অগাস্ট ২০২১
  • ৩৫৭ Time View

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ৬ জন করোনায় এবং ১০ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মঙ্গলবার সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এসব তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া ৬ জনের মধ্যে পাঁচজন ময়মনসিংহের এবং নেত্রকোনার একজন। এ সময়ের মধ্যে উপসর্গ নিয়ে মারা যাওয়া ১০ জনের মধ্যে ময়মনসিংহের ৪ জন। এছাড়া নেত্রকোনার ৩ জন, জামালপুরের ২ জন ও শেরপুরের একজন।
ডা. মহিউদ্দিন খান মুন আরও জানান, ৪০২ আসনের ডেডিকেটেড করোনা ইউনিটে বর্তমানে রোগী ভর্তি আছেন ৩২৯ জন। এর মধ্যে ২১ জন আইসিইউতে আছেন। গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন ৩০ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫৮ জন।
জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম জানান, জেলায় ৫০০ জনের নমুনা পরীক্ষার বিপরীতে করোনার সংক্রমণ শনাক্ত হয় ৯২ জনের শরীরে। পরীক্ষা বিবেচনায় সংক্রমণের হার ১৮ দশমিক ৪০ শতাংশ।
Tag :

ময়মনসিংহ মেডিকেলে করোনায় আরও ১৬ মৃত্যু

Update Time : ০৪:৪০:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ অগাস্ট ২০২১