ঢাকা ১২:৪৯ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহ মেডিকেলে করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৫ মৃত্যু

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৭:২৫:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ অগাস্ট ২০২১
  • ৩১৮ Time View

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরো ১৫ জনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

মঙ্গলবার সকালে হাসপাতালের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন গণমাধ্যমকে এসব তথ্য জানান। তিনি বলেন, নিহতদের মধ্যে মধ্যে সাতজন করোনায় ও আটজন উপসর্গ নিয়ে মারা গেছেন।

করোনায় মৃতরা হলেন- ময়মনসিংহ সদর উপজেলার ফেরদৌস আলম (৩৫), আব্দুল কুদ্দুস (৮০), জরিনা বেগম (৩৫), ঈশ্বরগঞ্জের জুলেখা (৮০), মুক্তাগাছার শাহ আলম (৪৫), নেত্রকোনা সদরের রইসুদ্দিন (৬৫) ও টাঙ্গাইল সদরের খুকী বেগম (৭০)।

উপসর্গ নিয়ে মৃতরা হলেন- ময়মনসিংহ সদরের মিতু আক্তার (১৫), রোজিনা খাতুন (৬৫), গফরগাঁওয়ের বেগম (৩৫), সেলিনা (৬০), সুফিয়া খাতুন (৫০), লুতফা (৫০), হালুয়াঘাটের রঞ্জনা রানী (৪০) ও নেত্রকোনা কেন্দুয়ার নার্গিস (৫০)।

তিনি আরো বলেন, আইসিইউতে ২১ জনসহ ৪১১ জন রোগী হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন আছেন। নতুন ভর্তি ৩১ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৬ জন।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে এক হাজার ৫৫ টি নমুনা পরীক্ষা করে ১৮৮ করোনা শনাক্ত হয়েছেন।

Tag :

ময়মনসিংহ মেডিকেলে করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৫ মৃত্যু

Update Time : ০৭:২৫:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ অগাস্ট ২০২১