ঢাকা ০৪:১৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ইউএনজিএ ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্য হারে কমেছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরানে নতুন করে বড় ধরনের হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে: তেহরান কোথাও গভীর ভালোবাসা, কোথাও বিশ্বাসভঙ্গের বেদনা, আবার কোথাও রয়েছে আক্ষেপ, ক্ষোভ ও আত্মসম্মান;উদ্ধার মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠি ইরানে থাকা মার্কিন নাগরিকদের দেশটি ছাড়ার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের ভার্চ্যুয়াল দূতাবাস আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২১ সেপ্টেম্বর ২০২৬ এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে স্কুল-কলেজের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন দেশে চার ধরনের প্রধান জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়িয়েছে সরকার

যশোরের অভয়নগরে নবনির্বাচিত ইউপি সদস্যকে গুলি করে হত্যা

যশোরের অভয়নগরে নবনির্বাচিত ইউপি সদস্য উত্তম সরকারকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সুন্দলী ইউনিয়নের হরিশপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

নিহত উত্তম সরকার চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে উপজেলার সুন্দলী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি সুন্দলী ইউনিয়নের অশান্ত সরকারের ছেলে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, সন্ধ্যায় সুন্দলী ইউনিয়ন পরিষদে দাফতরিক কাজ করা অবস্থায় উত্তম সরকারকে ফোন করে ডেকে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে হরিশপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে ফাঁকা জায়গায় তাকে গুলি করে পালিয়ে যায় তারা। এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন, কিন্তু তার আগেই মৃত্যু হয় উত্তম সরকারের।

সুন্দলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিকাশ চন্দ্র মল্লিক জানান, নবনির্বাচিত ইউপি সদস্য উত্তম সরকারকে নিজ বাড়ির পাশে হরিশপুর সরকারি প্রাথমিক বিদ্যলয় মাঠে গুলি করে দুর্বৃত্তরা। তার বুকে গুলি লাগে। গুলির পর উত্তম মাঠে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

অভয়নগর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) ফারুকুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে।

Tag :

ইউএনজিএ ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী

যশোরের অভয়নগরে নবনির্বাচিত ইউপি সদস্যকে গুলি করে হত্যা

Update Time : ০৫:১৭:৪৭ অপরাহ্ন, সোমবার, ১০ জানুয়ারী ২০২২