ঢাকা ০৫:১৩ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দেশের বাজারে জুন মাসের জন্য তিন ধরনের জ্বালানি তেলের দাম বাড়াল সরকার ত্রিমুখী কার্যক্ষমতাসম্পন্ন ক্যানসারের নতুন ইনজেকশন রোগীর টিউমার পুরোপুরিই নির্মূল করতে সক্ষম দেশের সামনে কঠিন ও গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে, হেসেখেলে চললে দেশের ক্ষতি হবে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন সোমবার দেশে গত এক দিনে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ৩ মাস সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা, ১ জুন থেকে কার্যকর আজ রোববার বাংলাদেশের আকাশে এক বিরল পূর্ণিমা বা ব্লু মুন দেখা যাবে মার্কিন বাহিনীর বাগদাদ কিংবা তেহরান—কোথাও সামরিক অভিযানে যাওয়া ঠিক হয়নি: ট্রাম্প মরুর বুকে চীনের বিশাল গোপন ‘অস্ত্রভাণ্ডার’, উপগ্রহচিত্রে মিলল সামরিক তোড়জোড় আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

যুক্তরাষ্ট্রে শপিংমলে বন্দুক হামলা, নিহত ৪

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের একটি শপিংমলে বন্দুক হামলায় বন্দুকধারীসহ চারজন নিহত হয়েছেন। বন্দুকধারীর গুলিতে তিনজন ও সশস্ত্র বেসামরিক ব্যক্তির গুলিতে বন্দুকধারীও নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও দুজন।

স্থানীয় সময় রবিবার (১৭ জুলাই) সন্ধ্যায় (বাংলাদেশ সময় সোমবার সকাল) ইন্ডিয়ানার গ্রিনউড পার্কের মলে প্রবেশ করেন। এ সময় ফুডকোর্টে ঢুকে গুলি চালাতে শুরু করেন ওই ব্যক্তি। পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। খবর নিউইয়র্ক টাইমসের।

গ্রিনউড পুলিশ বিভাগের প্রধান জিম ইসন বলেন, ওই ব্যক্তি একটি রাইফেল ও বেশ কয়েকটি ম্যাগাজিন নিয়ে গ্রিনউড পার্ক মলে প্রবেশ করেন এবং ফুডকোর্টে গুলি চালাতে শুরু করেন। একজন সশস্ত্র বেসামরিক ব্যক্তি ওই ব্যক্তিকে হত্যা করেছেন।

পুলিশ জানিয়েছে, খবর পেয়ে সন্ধ্যায় ৬টার দিকে অফিসাররা সেখানে পৌঁছান। অন্য কেউ ক্ষতিগ্রস্ত হয়েছেন কিনা তা অনুসন্ধান করছেন। তবে তারা ধারণা করছেন ফুডকোর্টের বাইরে গুলি চালানো হয়নি।

ইসন জানিয়েছেন, পুলিশ একটি সন্দেহজনক ব্যাকপ্যাক বাজেয়াপ্ত করেছে, যা ফুডকোর্টের কাছে একটি বাথরুমে ছিল।

ইন্ডিয়ানাপলিস মেট্রোপলিটন পুলিশ এবং একাধিক সংস্থা ঘটনার তদন্ত করছে।

ইন্ডিয়ানাপোলিসের সহকারী পুলিশপ্রধান ক্রিস বেইলি বলেন, আমাদের দেশে এ রকম আরেকটি ঘটনার কারণে আমরা অসুস্থ হয়ে পড়েছি। তবে সংশ্লিষ্ট এলাকায় কোনো সক্রিয় হুমকি নেই।

গ্রিনউড হলো ইন্ডিয়ানাপোলিসের একটি দক্ষিণ শহরতলি যেখানে জনসংখ্যা প্রায় ৬০ হাজার। মেয়র মার্ক মায়ার্স ভুক্তভোগী এবং নিহতদের জন্য প্রার্থনার আহ্বান জানিয়েছেন।

এক বিবৃতিতে মেয়র বলেন, এই ট্র্যাজেডি আমাদের সম্প্রদায়ের মূলে আঘাত করেছে।

গত ৪ জুলাই শিকাগোতে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে বন্দুকধারীর গুলিতে ছয়জন নিহত হয়েছেন। এর আগে টেক্সাসে একটি স্কুলে বন্দুক হামলায় ১৯ শিশুসহ ২১ জন নিহত হন।

এদিকে সম্প্রতি বন্দুক সহিংসতার ঘটনা বেড়ে যাওয়ার যুক্তরাষ্ট্রের অস্ত্র নিয়ন্ত্রণ আইন আবারও আলোচনায় উঠে এসেছে।  মার্কিন হাউস অব রিপ্রেজেন্টেটিভসের একটি কমিটি বেআইনি অস্ত্র নিষিদ্ধ করা লক্ষ্যে একটি বিল পাসের জন্য চলতি সপ্তাহে ভোট দেবে।

Tag :
জনপ্রিয়

দেশের বাজারে জুন মাসের জন্য তিন ধরনের জ্বালানি তেলের দাম বাড়াল সরকার

যুক্তরাষ্ট্রে শপিংমলে বন্দুক হামলা, নিহত ৪

Update Time : ০৫:৩৯:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১৮ জুলাই ২০২২