ঢাকা ০২:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
স্কুল ভর্তিতে প্রার্থী বাছাইয়ে আরো নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার জ্বালানি তেল পাচার রোধ এবং সামাজিক সুরক্ষা কর্মসূচি অব্যাহত রাখতে সরকারের তেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু ইউএনজিএ ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্য হারে কমেছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরানে নতুন করে বড় ধরনের হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে: তেহরান কোথাও গভীর ভালোবাসা, কোথাও বিশ্বাসভঙ্গের বেদনা, আবার কোথাও রয়েছে আক্ষেপ, ক্ষোভ ও আত্মসম্মান;উদ্ধার মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠি ইরানে থাকা মার্কিন নাগরিকদের দেশটি ছাড়ার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের ভার্চ্যুয়াল দূতাবাস

রাজ কুন্দ্রার ‘বিগ বস’ তারকাদের টার্গেট করতেন

  • বিনোদন ডেস্ক
  • Update Time : ১০:০৩:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১
  • ৪৪১ Time View

অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রার পর্নোগ্রাফি মামলা এখন বলিপাড়ায় প্রধান আলোচনার বিষয়। এই ঘটনার বিভিন্ন চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে।

এরই মধ্যে মডেল সাগরিকা সুমন দাবি করেছেন, তার অ্যাপের জন্য ভিডিও তৈরি করতে রিয়েলিটি শো ‘বিগ বস’ তারকাদের টার্গেট করতো রাজ কুন্দ্রার কোম্পানি। তিনি বলেন, ‘বিগ বস তারকা আরশি খানকে প্রস্তাব দিয়েছিল রাজ কুন্দ্রার কোম্পানি। কিন্তু আরশি পাঁচ লাখ রুপি চাওয়ায় তাকে নেওয়ার পরিকল্পনা বাদ দেওয়া হয়।’

এর আগে রাজ কুন্দ্রার গ্রেপ্তারের খবর প্রকাশ্যে আসতেই সাগরিকা সুমনের পুরোনো একটি ভিডিও ভাইরাল হয়েছিল। সেই ভিডিওতে সাগরিকা দাবি করেন, ২০২০ সালের আগস্টে একটি ওয়েব সিরিজে অভিনয়ের জন্য তাকে প্রস্তাব দিয়েছিলেন প্রযোজক রাজ কুন্দ্রা। ভিডিও কলের মাধ্যমে তার অডিশন নেওয়া হয়েছিল। তিন ব্যক্তি অডিশন নিয়েছিলেন। তাদের মধ্যে একজন ছিলেন রাজ কুন্দ্রা। অডিশনে তাকে পোশাক খুলতে বলা হয়েছিল।

রাজের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি এবং তথ্য প্রযুক্তি আইনের ৪২০ (প্রতারণা), ৩৪, ২৯২ ও ২৯৩ (অশ্লীল ছবি ও অশালীন বিজ্ঞাপন তৈরি এবং তা প্রচার) ধারায় মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার (২৭ জুলাই) তাকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে রাখার আদেশ দিয়েছেন বম্বে উচ্চ আদালত।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৭ জুলাই) মুম্বাই পুলিশের প্রপার্টি শাখায় শার্লিনকে তলব করা হয়েছে। এর আগে এই অভিনেত্রী জানান, রাজের ঘটনায় তার জবানবন্দি নথিভুক্ত করা হয়েছে। তিনি দাবি করেন, মহারাষ্ট্র পুলিশের সাইবার শাখায় প্রথম রাজের ঘটনায় বয়ান নথিভুক্ত করেন তিনি।

এদিকে রাজ কুন্দ্রার ঘটনায় তার স্ত্রী শিল্পা শেঠিকে জিজ্ঞাসাবাদ করেছে মুম্বাই পুলিশ। রাজের গ্রেপ্তারের পর তার কোম্পানি ‘ভিয়ান ইন্ডাস্ট্রিজ’র পরিচালক পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন এই অভিনেত্রী। এরপর থেকে এই অভিনেত্রীর ব্যাপারেও সন্দেহ পোষণ করে পুলিশ। ভিয়ান ইন্ডাস্ট্রিজের মাধ্যমে পর্নো ভিডিও তৈরি ও প্রকাশের কাজ করা হতো। শিল্পা এটি থেকে কোনো লভ্যাংশ পেতেন কিনা তা খতিয়ে দেখতে শুক্রবার (২৩ জুলাই) তার জবানবন্দি নিয়েছে পুলিশ। জবানবন্দিতে শিল্পা জানান, তার স্বামী নির্দোষ। শিল্পাকে দ্বিতীয়বার জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে বলে শোনা যাচ্ছে।

রাজের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি এবং তথ্য প্রযুক্তি আইনের ৪২০ (প্রতারণা), ৩৪, ২৯২ ও ২৯৩ (অশ্লীল ছবি ও অশালীন বিজ্ঞাপন তৈরি এবং তা প্রচার) ধারায় মামলা দায়ের হয়েছে। পুলিশের দাবি, শিল্পার স্বামীর বিরুদ্ধে অভিযোগের প্রমাণ তাদের হাতে রয়েছে।

এদিকে রাজ কুন্দ্রার জামিন আবেদন করেছেন তার আইনজীবী। বুধবার এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।

Tag :

স্কুল ভর্তিতে প্রার্থী বাছাইয়ে আরো নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার

রাজ কুন্দ্রার ‘বিগ বস’ তারকাদের টার্গেট করতেন

Update Time : ১০:০৩:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১