ঢাকা ১০:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা চীন বা রাশিয়া যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, সেটি তাদের জন্য ‘খুবই খারাপ’ হবে: ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ২৫ জুলাই ২০২৬ দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করলে সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র অধিকৃত পশ্চিম তীরের গাজার মতো সামরিক অভিযান চালানোর আহ্বান ইসরায়েলি নিরাপত্তামন্ত্রী কে হতে যাচ্ছেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি? সদ্যবিদায়ি রাষ্ট্রপতি আগামী রবিবার সপরিবারে বঙ্গভবন ছাড়বেন জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়, আমরা মানুষ আমাদেরও ভুল ত্রুটি হয়: শফিকুর রহমান

রাজধানীতে বিধিনিষেধ অমান্যে গ্রেপ্তার ৫৬২

ছবি : সংগৃহীত (অনলাইন)

চেকপোস্টে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের পরও সংক্রমণ রোধে বিধিনিষেধে মানুষকে ঘরে রাখা যাচ্ছে না। কারণে অকারণে মানুষ রাস্তায় বের হয়েছে। রাস্তায় চলাচল করা মানুষের সংখ্যাও অনেক বেড়েছে। অনেকেই স্বাস্থ্যসেবার কথা বলছেন, আবার কেউবা জীবিকার প্রয়োজনে বের হয়েছেন। এসবের মধ্যেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিধিনিষেধের ষষ্ঠ দিনে ৫৬২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এছাড়া ২০৮ জনকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে এক লাখ ৬১ হাজার ৩০০ টাকা। অন্যদিকে ট্রাফিক বিভাগ ৪৮৯টি গাড়ির বিরুদ্ধে জরিমানা করা হয়েছে ১১ লাখ ৩৩ হাজার টাকা। দেখে মনে হচ্ছে কঠোর লকডাউন শিথিল হয়ে গেছে, দীর্ঘ হচ্ছ মৃত্যুর মিছিল।

বুধবার ডিএমপির (মিডিয়া এন্ড পাবলিক রিলেশনস) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম বাংলাদেশ জার্নালকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সরকারের দেওয়া বিধি-নিষেধে সড়কে ব্যক্তিগত যান ও মোটরসাইকেলের চলাচল বেশি দেখা গেছে। আইন-শৃঙ্খলা বাহিনীর চেকপোস্ট দেখে লুকোচুরি করে রাজধানীতে বেশকিছু অটোরিকশা চরাচল করতে দেখা যায়। পাড়া-মহল্লার ওলিগলিতে হরহামেশেই চলাচল করেছে রিকশা ও অটোরিকশা।

এছাড়া রাস্তায় চলাচল করা মানুষের সংখ্যাও অনেক বেড়েছে। অনেকেই স্বাস্থ্যসেবার কথা বলছেন, আবার কেউবা জীবিকার প্রয়োজনে বের হয়েছেন।

নানা কারণে মানুষজন এক স্থান থেকে অন্য স্থানে চলাচল করেছেন। পাড়া-মহল্লায় আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে লুকোচুরি করেই দোকানপাট খুলেছেন অনেকে। পুলিশ, র‌্যাবসহ আইন-শৃঙ্খলা বাহিনীর কারও গাড়ি দেখলেই দোকানের শাটার ফেলে দিচ্ছেন দোকানিরা। চলে যাওয়ার পর আবার খুলছেন।

গণপরিবহনগুলো না চললেও প্রাইভেট কার, মাইক্রোবাস, জরুরি সেবা সংস্থার গাড়ি এবং খোলা দেখা গেছে। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেকপোস্ট ও কঠোর ভাবেই দেখা গেছে। এতে ঢাকার প্রবেশ পথগুলোতে দেখা গেছে দীর্ঘ যানজট।

এবষিয়ে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু বলেন, কঠোর বিধিনিষেধে জরুরি প্রয়োজন ছাড়া কেউ যানবাহন নিয়ে রাস্তায় বের হয়েছে কিনা, প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে মানুষ রাস্তায় চলাচল করছেন কিনা, সেগুলো কঠোরভাবে মনিটরিং করা হচ্ছে।

এদিকে বুধবার সকাল থেকে রাজধানীর মোহাম্মদপুর, ধানমন্ডি, জিগাতলা, সিটি কলেজ মোড়, রাসেল স্কয়ার মোড়, গণভবন চেকপোস্ট, গাবতলী এলাকা, মাতুয়াইল, শনির আখড়া ঘুরে দেখা যায়, চেকপোস্টগুলোতে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন ঠিকই, তবে রাস্তায় চলছে শত শত গাড়ি। বিধি নিষেধ ছিল অনেকটাই উপেক্ষিত। প্রতিদিন জরিমানা বাড়লেও ঘর থেকে বের হচ্ছে নানা অজুহাতে। এছাড়াও বহু মানুষ রাস্তায় বের হয়েছেন যাদের বেশিরভাগই বলছেন, হাসপাতালে রোগী দেখতে যাবে, কেউ বা আবার বলছে খাবার দিতে যাবে।

উল্লেখ্য, দেশে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে চলে যাওয়ায় গত কয়েক মাস ধরে বিধিনিষেধ আরোপ করে তা নিয়ন্ত্রণের চেষ্টা করছে সরকার। ঈদুল আজহাকে সামনে রেখে আট দিনের জন্য শিথিল করা হয়েছিল বিধিনিষেধ। এরপর আবার গত ২৩ জুলাই সকাল ৬টা থেকে আগামী ৫ আগস্ট মধ্যরাত পর্যন্ত কঠোর বিধিনিষেধ দিয়েছে সরকার।

এর আগে, মঙ্গলবার অকারণে বাইরে বের হওয়ায় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৫৬২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এছাড়া ২০৮ জনকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে এক লাখ ৬১ হাজার ৩০০ টাকা। অন্যদিকে ট্রাফিক বিভাগ ৪৮৯টি গাড়ির বিরুদ্ধে জরিমানা করা হয়েছে ১১ লাখ ৩৩ হাজার টাকা।

Tag :
জনপ্রিয়

আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

রাজধানীতে বিধিনিষেধ অমান্যে গ্রেপ্তার ৫৬২

Update Time : ০৬:৩৭:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৮ জুলাই ২০২১