ঢাকা ০৪:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৪:০২:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৯ নভেম্বর ২০২২
  • ২৫১ Time View

রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (১৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে খিলগাঁও ফ্লাইওভারের ঢালে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আল-আমিন (৩৫) মেহেদী হাসান (২৮) ও জজ মিয়া (৩৫)। বিষয়টি নিশ্চিত করেন খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জহিরুল ইসলাম।

তিনি জানান, শুক্রবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে বিশ্বরোড খিলগাঁও স্টাফ কোয়ার্টারের সামনে ফ্লাইওভারের উঠার কিছুটা আগে তারা দুর্ঘটনার কবলে পড়েন। পরে লোকজন প্রথমে তাদের মুগদা হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে একে একে তিন জনকেই চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, দাওয়াত থেকে মোটরসাইকেল যোগে মুগদা ফেরার সময় একটি ট্রাক তাদের ধাক্কা দেয় বলে জানা গেছে। বিস্তারিত ঘটনা জানার চেষ্টা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

নিহত আল আমিন থাকতেন মুগদা ঝিলপাড়া এলাকায়। জজ মিয়া নুরুল ইসলাম ছেলে থাকতেন দক্ষিণ মুগদার সাত নম্বর গলিতে। আর মেহেদী হাসান মৃত আনিসুর রহমানের ছেলে থাকতেন উত্তর মুগদা এলাকায়।

Tag :

রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত

Update Time : ০৪:০২:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৯ নভেম্বর ২০২২