ঢাকা ০৪:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১১:০৫:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪
  • ১৮৯ Time View

রাজধানী বিভিন্ন সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ ও কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৬ জুলাই) বেলা ১১টার পর থেকে এসব সড়কে অবস্থান নিতে থাকেন শিক্ষার্থীরা।

জানা গেছে, মিরপুর-১০, রামপুরা-বিশ্বরোড সড়কের নতুনবাজার, মেরুলবাড্ডা, বনানী, সায়েন্সল্যাব মোড়, যাত্রাবাড়ী ধনিয়া কলেজের সামনের সড়ক ও আশুলিয়াতে অবরোধ করে রেখেছেন তারা। অবরোধের কারণে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে চোরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। অনেকে হেঁটেই গন্তব্যস্থলে যাচ্ছেন।

সায়েন্সল্যাব মোড়ে ঢাকা কলেজ, আইডিয়াল কলেজ, সিটি কলেজ, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ এবং বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজের শিক্ষার্থীরা অবরোধ শুরু করেন।

অন্যদিকে রাজধানীর বনানী এলাকায় আন্দোলন করছেন প্রাইম-এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুপুর ১২টার দিকে কয়েকশ শিক্ষার্থী জড়ো হয়ে সড়ক অবরোধ করে এই আন্দোলন করছেন। এতে বনানী এলাকায় সম্পূর্ণ যানচলাচল বন্ধ রয়েছে।

এদিকে নতুনবাজারে বেসরকারি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার (১৬ জুলাই) বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

ডিএমপির বাড্ডা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) রাজন কুমার সাহা বিষয়টি নিশ্চিত করে বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে এখনো আন্দোলনরত শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রেখেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Tag :

রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ

Update Time : ১১:০৫:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪