ঢাকা ১০:২৪ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজে আলোচনা সভা, পুরস্কার বিতরণ চেকের মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয় হরমুজ প্রণালিতে মার্কিন সাবমেরিন ড্রোন আটক, দাবি ইরানের আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৯ সেপ্টেম্বর ২০২৬ সুশিক্ষিত, দক্ষ ও দেশপ্রেমিক মানবসম্পদ গড়তে মিলিটারি কলেজিয়েট স্কুল ফরিদপুর এর যাত্রা শুরু আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৮ সেপ্টেম্বর ২০২৬ দান করার পরও আজীবন বাবা-মায়ের ভোগদখল করার অধিকার দিয়ে ‘সম্পত্তি হস্তান্তর বিল, ২০২৬’ জাতীয় সংসদে পাস ইরানে আক্রমণ হলে হামলা তীব্রতর হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান

রাজধানীর মহাখালীর সাত তলা বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে

রাজধানীর মহাখালীর সাত তলা বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট প্রায় দু্ই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে। এ ঘটনায় হতাহতের কোনো খবর আসেনি বলেও জানিয়েছে ফায়ার সার্ভিস।

সোমবার সকাল ৮টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন।

তিনি বলেন, আমাদের ৯টি ইউনিট প্রায় প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় সাত তলা বস্তির আগুন নিয়ন্ত্রণে এনেছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। তবে আগুনে বস্তির অনেক টিন-শেডের ঘর পুড়ে গেছে।

তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি এই কর্মকর্তা।

এর আগে সোমবার সকাল সাড়ে ৬টার পর আগুনে খবর পায় তেজগাঁও ফায়ার সার্ভিস স্টেশন। পরে তাঁদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এরপর আরও ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট সকাল ৮টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

Tag :

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজে আলোচনা সভা, পুরস্কার বিতরণ

রাজধানীর মহাখালীর সাত তলা বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে

Update Time : ০৫:০০:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২৭ মার্চ ২০২৩