ঢাকা ০১:১২ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহী বিভাগের ৪ জেলায় আজ নির্বাচনী জনসভা করবেন জামায়াতের আমির আজ

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৪:৪৬:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৯৬ Time View

রাজশাহী বিভাগের ৪ জেলায় আজ নির্বাচনী জনসভা করবেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। নির্বাচনের আগে এসব জেলায় শেষবার সফর করে ১১ দলীয় নির্বাচনী জোটের প্রার্থীদের জন্য ভোট চাইবেন তিনি।

আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) প্রথমে নওগাঁ যাবেন ডা. শফিকুর। বেলা ১১টার দিকে শহরের এটিএম মাঠের জনসভায় উপস্থিত হয়ে বক্তব্য রাখবেন তিনি। এরপর যাবেন চাঁপাইনবাবগঞ্জে। বেলা সাড়ে ১২টার দিকে সেখানে বক্তব্য দেবেন নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে।

পরে দুপুরে রাজশাহীর গোদাগাড়ীর মহিষালবাড়ি ডিগ্রি কলেজ মাঠে এবং বিকেলে রাজশাহী শহরের মাদরাসা মাঠে বক্তব্য রাখবেন তিনি। জোটের অন্য দলগুলোর শীর্ষ নেতারাও জনসভায় উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

এদিন সন্ধ্যায় নাটোরের নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য দিয়ে রাতে নাটোরেই অবস্থান করবেন জামায়াত আমির। পরদিন (৬ ফেব্রুয়ারি) যোগ দেবেন বরিশালের জনসভায়।

Tag :

রাজশাহী বিভাগের ৪ জেলায় আজ নির্বাচনী জনসভা করবেন জামায়াতের আমির আজ

Update Time : ০৪:৪৬:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬