ঢাকা ০৯:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
‘লেহরা দো তিরঙ্গা’ অনুষ্ঠানে যাওয়ার পথে প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে-কে আটক করেছে পুলিশ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের প্রাণ গেছে হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময় বেঁধে দিল বিআরটিএ বাজারজুড়েই সবজির পসরা; বেশিরভাগ সবজির গায়েই আগুন শারদীয় দুর্গোৎসব মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১৬ অক্টোবর ২০২৬ ফরিদপুরের শতবর্ষী ঐতিহ্যবাহী বাকীগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রথম অ্যালামনাই কনফারেন্স আগামী ২৪ অক্টোবর

রাজশাহী মেডিকেলে করোনায় আরও ১০ মৃত্যু

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৪:১৩:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ অগাস্ট ২০২১
  • ৩৬১ Time View

গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে চারজন ও উপসর্গে ছয়জন মারা গেছেন।

মঙ্গলবার সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মৃতদের মধ্যে চারজন পুরুষ ও ছয়জন নারী। এদের বয়স ৩১ থেকে ৬৫ বছরের মধ্যে ছিল। করোনায় মৃতদের পরিবারকে স্বাস্থ্যবিধি মেনে দাফন করার নির্দেশনা দেয়া হয়েছে। মৃতদের মধ্যে রাজশাহীর তিনজন, চাঁপাইনবাবগঞ্জের দুজন, নাটোরের দুজন, নওগাঁর একজন ও পাবনার দুজন।

তিনি আরও বলেন, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে রাজশাহীর দুজন, নাটোরের একজন ও পাবনার একজন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। অন্যদিকে, রাজশাহীর একজন, নাটোরের একজন, নওগাঁর একজন, চাঁপাইনবাবগঞ্জের দুজন ও পাবনার একজন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ২৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৩ জন। রামেকে করোনা আক্রান্ত হয়ে ১৫৭ জন এবং সন্দেহভাজন ও উপসর্গ নিয়ে ১৩২ জন ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় রামেকে ৫১৩টি শয্যার বিপরীতে রোগী ভর্তি ছিলেন ২৮৯ জন।

রামেক হাসপাতালের পিসিআর মেশিনে গত ২৪ ঘণ্টায় ১৮৮টি নমুনা পরীক্ষায় ৪১ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। অন্যদিকে, মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ২৭৪টি নমুনা পরীক্ষায় ৩৪ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে।

Tag :
জনপ্রিয়

‘লেহরা দো তিরঙ্গা’ অনুষ্ঠানে যাওয়ার পথে প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে-কে আটক করেছে পুলিশ

রাজশাহী মেডিকেলে করোনায় আরও ১০ মৃত্যু

Update Time : ০৪:১৩:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ অগাস্ট ২০২১