ঢাকা ১১:০১ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস বরেণ্য কবি ও সাংবাদিক শেখ শামসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা: বাংলা একাডেমি থেকে মরণোত্তর সম্মাননার দাবি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ব্যতীত আন্দোলন থামবে না: ককরোচ জনতা পার্টির মুখপাত্র আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা চীন বা রাশিয়া যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, সেটি তাদের জন্য ‘খুবই খারাপ’ হবে: ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ২৫ জুলাই ২০২৬ দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করলে সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র

রাজশাহী মেডিকেলে করোনায় আরও ১৫ জনের মৃত্যু

করোনায় আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেলে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। একদিনের মৃতের সংখ্যায় এটিই দ্বিতীয় সর্বোচ্চ।

বৃহস্পতিবার (১০ জুন) সকাল ৮টা থেকে শুক্রবার (১১ জুন) সকাল ৮টা পর্যন্ত বিভিন্ন সময়ে মারা যান তারা।

হাসপাতাল সূত্র জানায়, মৃত এ ১৫ জনের মধ্যে করোনা পজেটিভ ছিলেন ৭ জন। আর উপসর্গ নিয়ে মারা গেছেন বাকি ৮ জন। মৃতদের মধ্যে ৮ জনই রাজশাহীর। চাঁপাইনবাবগঞ্জেরই রয়েছেন ৬ জন। আর বাকি ১ জন নাটোরের বাসিন্দা।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার শামীম ইয়াজদানী এসব তথ্য নিশ্চিত করে বলেন, আগের দিনের তুলনায় মৃতের সংখ্যা বড়েছে। ফলে করোনা পরিস্থিতি উদ্বেগজনক।

তিনি বলেন, করোনা ইউনিটে মোট ভর্তি রয়েছেন ২৯৭ জন। আর গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৪৩ জন। মৃতের সংখ্যা বাড়ায় পরিবেশ বিপদজনক। রোগীর চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে। তবে পর্যাপ্ত সেবা দিতে তৎপর রয়েছেন হাসপাতালের চিকিৎসক ও নার্সরা।

Tag :
জনপ্রিয়

অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান

রাজশাহী মেডিকেলে করোনায় আরও ১৫ জনের মৃত্যু

Update Time : ০৫:০৬:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ জুন ২০২১