ঢাকা ১১:৪০ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফরিদপুরে সদ্য নির্বাচিত যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক কামরুল হাসান খান সাইফুলকে সংবর্ধনা ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান বড় পরিসরে সম্প্রসারণের পরিকল্পনা স্থগিত করেছেন ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ২৬ জুলাই ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস বরেণ্য কবি ও সাংবাদিক শেখ শামসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা: বাংলা একাডেমি থেকে মরণোত্তর সম্মাননার দাবি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ব্যতীত আন্দোলন থামবে না: ককরোচ জনতা পার্টির মুখপাত্র আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা চীন বা রাশিয়া যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, সেটি তাদের জন্য ‘খুবই খারাপ’ হবে: ট্রাম্প

রাজশাহীর চারটি গুদামে মজুত ৯২ হাজার ৬১৬ লিটার ভোজ্যতেল জব্দ

রাজশাহীর বানেশ্বর বাজারে পুলিশের বিশেষ অভিযানে চারটি গুদামে মজুত ৯২ হাজার ৬১৬ লিটার ভোজ্যতেল জব্দ করা হয়েছে। আগের দর অনুযায়ী যার বাজারমূল্য ১ কোটি ২২ লাখ ৮৬ হাজার ৯২০ টাকা।
মঙ্গলবার (১০ মে) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে রাজশাহী জেলা পুলিশ।
রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার মো. ইফতে খায়ের আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বানেশ্বর বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বানেশ্বর বাজারের ‘সরকার অ্যান্ড সন্স’র স্বত্বাধিকারী বিকাশ সাহার দোকান থেকে ৪৮টি ড্রাম সয়াবিন ও ২৬টি ড্রাম পাম অয়েলে জব্দ করা হয়। পাশাপাশি একই এলাকা থেকে এন্তাজ হাজীর এন্তাজ স্টোর থেকে ২২টি ড্রাম সয়াবিন ও ১২০টি ড্রাম পাম অয়েল, শৈলেন পালের মেসার্স পাল অ্যান্ড ব্রাদার্স থেকে তিন ড্রাম সয়াবিন ও ১০০ ড্রাম পাম অয়েল, রাজিব সাহার রিয়া স্টোর থেকে ৪৮ ড্রাম সয়াবিন ও ২৭ ড্রাম পাম অয়েল এবং পুরাতন বাজারের চাঁপাইনবাবগঞ্জের ফজলুর রহমানের ট্রাক থেকে ৬০টি পাম অয়েলের ড্রাম জব্দ করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম জানান, প্রতি ড্রামের ধারণক্ষমতা ২০৪ লিটার। সে হিসাবে ১২১টি ড্রামে ২৪ হাজার ৬৮৪ লিটার সয়াবিন তেল (আগের দর ১৪০ টাকা লিটার হিসাবে দাম দাঁড়ায় ৩৪ লাখ ৫৫ হাজার ৭৬০ টাকা) ও ৩৩৩টি ড্রামে ৬৭ হাজার ৯৩২ লিটার পাম ওয়েল (আগের দর ১৩০ টাকা লিটার হিসাবে ৮৮ লাখ ৩১ হাজার ১৬০ টাকা) পাওয়া গেছে। আগের দর অনুযায়ী যার বাজারমূল্য ১ কোটি ২২ লাখ ৮৬ হাজার ৯২০ টাকা।
তিনি আরও বলেন, আপাতত ওই পাঁচ ব্যবসায়ীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের কাগজপত্রের বৈধতা যাচাই করা হচ্ছে। পরে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
Tag :
জনপ্রিয়

ফরিদপুরে সদ্য নির্বাচিত যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক কামরুল হাসান খান সাইফুলকে সংবর্ধনা

রাজশাহীর চারটি গুদামে মজুত ৯২ হাজার ৬১৬ লিটার ভোজ্যতেল জব্দ

Update Time : ০৪:৩৪:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মে ২০২২