ঢাকা ১২:৩২ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
রাষ্ট্রপতি নির্বাচন: ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন সিলেট ও বগুড়ায় বাস দুর্ঘটনায় নিহত ১৭, আহত ৫০ সৌদি আরব উত্তর ও দক্ষিণ দিক থেকে একযোগে বড় ধরনের সমন্বিত হামলার আশঙ্কা করছে দেশের কয়েকটি অঞ্চলে ভারি বর্ষণের সতর্কবার্তা, ১০ জেলায় বন্যার পূর্বাভাস থাইল্যান্ডের স্কুলে ১৪ বছরের শিক্ষার্থীর গুলিতে নিহত অন্তত ৬, আহত ১৫ জন শেখ হাসিনার অনুষ্ঠানের আয়োজনে ভারত সরকারের কোনো ভূমিকা ছিল না: রণধীর জয়সওয়াল র‍্যাব বিলুপ্ত করে নতুন বাহিনী ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন ২০২৬’-এর খসড়া প্রকাশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা হুথি বিদ্রোহীদের হামলায় সৌদি আরবের দক্ষিণাঞ্চলে ১১ জন বেসামরিক নাগরিক আহত ইরানের সঙ্গে চলমান যুদ্ধ ‘খুব শিগগিরই’ শেষ হবে: ট্রাম্প

রামেক হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় মৃত্যু কমেছে

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় মৃত্যু কমেছে। এ সময় মারা গেছেন আরো ১০ জন। মঙ্গলবার সকাল ৯টা থেকে বুধবার সকাল ৯টার মধ্যে চিকিৎসাধীন অবস্থায় এই ১০ জন মারা যান। এর আগে মঙ্গলবার এই ইউনিটে ২১ জনের মৃত্যু হয়েছিল।

বুধবার রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী গণমাধ্যমকে এসব তথ্য জানান। তিনি বলেন, নিহতদের মধ্যে করোনায় তিনজন, করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে চারজন এবং করোনা নেগেটিভ হয়েও অন্যান্য শারীরিক জটিলতায় তিনজনের মৃত্যু হয়েছে।

পরিচালক আরো জানান, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তিনজন মারা গেছেন হাসপাতালের ১৬ নম্বর ওয়ার্ডে। এ ছাড়া নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) দুজন, ৪ নম্বর ওয়ার্ডে দুজন এবং ১, ১৫ ও ২২ নম্বর ওয়ার্ডে একজন করে মারা গেছেন।

এদিকে বুধবার সকাল ৯টা পর্যন্ত ৫১৩ শয্যার রামেক করোনা আইসোলেশন ইউনিটে রোগী ভর্তি ছিলেন রাজশাহীর ১৭৩ জন, চাঁপাইনবাবগঞ্জের ৩১ জন, নাটোরের ৫৯ জন, নওগাঁর ৩৩ জন, পাবনার ৫২ জন, কুষ্টিয়ার ৯ জন, চুয়াডাঙ্গার একজন, মেহেরপুরের চারজন এবং বগুড়ার একজনসহ মোট ৩৬৩ জন। ২০ শয্যার আইসিইউতে ভর্তি ছিলেন ২০ জন।

হাসপাতালে করোনা নিয়ে এ পর্যন্ত ভর্তি রয়েছেন ১৯২ জন। এ ছাড়া উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১০৫ জন। করোনা ধরা পড়েনি হাসপাতালে ভর্তি ৬৬ জনের নমুনায়। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২৯ জন। এই এক দিনে হাসপাতাল ছেড়েছেন ৩৭ জন।

Tag :

রাষ্ট্রপতি নির্বাচন: ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন

রামেক হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় মৃত্যু কমেছে

Update Time : ০৪:৩৭:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ অগাস্ট ২০২১