ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
‘লেহরা দো তিরঙ্গা’ অনুষ্ঠানে যাওয়ার পথে প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে-কে আটক করেছে পুলিশ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের প্রাণ গেছে হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময় বেঁধে দিল বিআরটিএ বাজারজুড়েই সবজির পসরা; বেশিরভাগ সবজির গায়েই আগুন শারদীয় দুর্গোৎসব মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১৬ অক্টোবর ২০২৬ ফরিদপুরের শতবর্ষী ঐতিহ্যবাহী বাকীগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রথম অ্যালামনাই কনফারেন্স আগামী ২৪ অক্টোবর

রামেকের করোনা ইউনিটে আরও ১৩ মৃত্যু

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৪:৫৪:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জুলাই ২০২১
  • ৩১৫ Time View

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে একদিনে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকালের মধ্যে তাদের মৃত্যু হয়।

করোনা আক্রান্ত হয়ে সাতজন আর করোনা উপসর্গে পাঁচজন মারা গেছেন। উপসর্গ নিয়ে মৃতদের মধ্যে একজনের করোনা নেগেটিভ আসার পর বিভিন্ন স্বাস্থ্য জটিলতায় ভুগছিলেন।

মৃতদের মধ্যে রাজশাহীর ছয়জন, চাঁপাইনবাবগঞ্জের একজন, নাটোরের তিনজন, নওগাঁর তিনজন রয়েছেন। মৃতদের মধ্যে আটজন পুরুষ এবং পাঁচজন নারী।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃতদের মধ্যে চারজনের বয়স ৬১ বছরের ওপরে। ৫১ থেকে ৬০ বছরের মধ্যে চারজন, ৪১ থেকে ৫০ বছর বয়সের মধ্যে চারজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ৬৫ জন। এ সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫০ জন। শুক্রবার সকাল পর্যন্ত করোনা ইউনিটে ৫১৩ বেডের বিপরীতে রোগী ভর্তি ছিলেন ৪২৫ জন।

এর মধ্যে ১৮৯ জনের করোনা পজিটিভ রয়েছে। উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১৭৪ জন। এছাড়াও করোনামুক্ত হয়েও পরবর্তী স্বাস্থ্য জটিলতায় চিকিৎসাধীন আছেন ৬২ জন।

এদিকে, রাজশাহী সিভিল সার্জন অফিসের তথ্যমতে, বুধবার রাজশাহীতে ৯৪৬ জনের নমুনা পরীক্ষা করে ২১২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২২ দশমিক ৪১ ভাগ।

Tag :
জনপ্রিয়

‘লেহরা দো তিরঙ্গা’ অনুষ্ঠানে যাওয়ার পথে প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে-কে আটক করেছে পুলিশ

রামেকের করোনা ইউনিটে আরও ১৩ মৃত্যু

Update Time : ০৪:৫৪:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জুলাই ২০২১