ঢাকা ০৭:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এবার নতুন এক ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত সংগীতশিল্পী সঞ্জয় ফরিদপুর জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে নামতে পারে ব্রাজিল মরক্কো ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় দুঃসংবাদ আদ্-দ্বীন থেকে রেফার্ড রোগীদের তাৎক্ষণিক ও যথাযথ চিকিৎসা দিতে ৬ হাসপাতালকে নির্দেশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা নিজেদের প্রথম ম্যাচে বড় ব্যবধানে জিতেছে যুক্তরাষ্ট্র বিশ্বকাপের তৃতীয় ও শেষ পর্বের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো কোনো ম্যাচে ‘অপরাজিত’ স্বাদ পেয়েছে কানাডা জমকালো উৎসব, আলো আর বিশ্বমানের তারকাদের সুরের মূর্ছনায় সম্পন্ন হলো কানাডা পর্বের রাজকীয় উদ্বোধন

রাশিয়ার সঙ্গে প্রতিরক্ষা চুক্তিকে ‘জোটের মতো’ বলে উল্লেখ করেছেন কিম

উত্তর কোরিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পিয়ংইয়ং সফরকালে বুধবার (১৯ জুন) এ চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তিকে ‘জোটের মতো’ বলে উল্লেখ করেছেন কিম। খবর রয়টার্সের।

রাশিয়ার সোভিয়েত পরবর্তী নীতি পুরোপুরি পাল্টে দেওয়ার অঙ্গীকার করেছেন পুতিন। ২০০০ সালের জুলাই মাসের পর এটিই পুতিনের প্রথম পিয়ংইয়ং সফর। ধারণা করা হচ্ছে, ইউক্রেনের প্রতি পশ্চিমাদের ক্রমবর্ধমান সমর্থনের কারণেই উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক গভীর করার পথে হাঁটছেন পুতিন।

বৈঠক শেষে একটি বিস্তৃত কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছেন দুই নেতা। পুতিন বলেছেন, নতুন দ্বিপক্ষীয় প্রতিরক্ষার চুক্তির ফলে দুই দেশের যেকোনও একটি আক্রমণের শিকার হলে এগিয়ে আসবে অন্য দেশ।

এদিকে উত্তর কোরিয়াকে সমর্থনের জন্য রাশিয়াকে ধন্যবাদ জানিয়েছেন কিম জং উন। ১৯৪৮ সালে সাবেক সোভিয়েত ইউনিয়নের সমর্থনে গঠিত হয়েছিল দেশটি।

অবশ্য নতুন চুক্তিতে প্রকৃত অর্থে কী লেখা রয়েছে তা প্রকাশ করা হয়নি। ধারণা করা হচ্ছে, এতে উত্তর-পূর্ব এশীয় অঞ্চলের দেশ উত্তর কোরিয়ার কৌশলগত ভারসাম্য রক্ষায় নাটকীয় পরিবর্তন থাকতে পারে। উত্তর কোরিয়াকে প্রতিরক্ষা প্রতিশ্রুতি যদি রাশিয়া দিয়ে থাকে তাহলে কোরীয় উপদ্বীপের উত্তেজনা নতুন মাত্রা পাবে। কারণ দক্ষিণ কোরিয়াকে সমর্থন দিয়ে আসছে যুক্তরাষ্ট্র।

চীনের সঙ্গেও উত্তর কোরিয়ার একটি প্রতিরক্ষা চুক্তি রয়েছে। ফলে পুতিন ও কিমের সাম্প্রতিক ঘনিষ্ঠতা যুক্তরাষ্ট্র ও তাদের এশীয় মিত্রদের মধ্যে উদ্বেগ বাড়িয়ে তুলতে পারে।

Tag :

বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এবার নতুন এক ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত সংগীতশিল্পী সঞ্জয়

রাশিয়ার সঙ্গে প্রতিরক্ষা চুক্তিকে ‘জোটের মতো’ বলে উল্লেখ করেছেন কিম

Update Time : ০৩:২২:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪